শেষ কথা বলে কিছু নেই
যেমন নেই শুরু বলে কিছু ...
শুরু বললেই প্রশ্ন থেকে যায়, তার আগে যে কি?
তেমনি শেষের পরে প্রশ্ন সেই একইভাবেই দেখি।
শুরু-শেষের দন্ধে বন্দী সমাজ নামের এক খাতা
উই নামের কাটাপোকার দাঁতের কামড়ে কত ফুঁটা;
রং গেছে চটে কোথাও সমাজ খাতার পাতায় ..
আগাছার রিপুগুলো সেই আমাদেরই তো মাথায়
একটা নকল মলাট বলেই প্রথম পাতা কি শুরু?
শেষের মলাটের কালো রঙে কুঁচকাও কেনো ভুরু?
শেষ বলে নাই রে কিছু , তারপরেই অজ্ঞাত
জ্ঞাত হলেই দন্দ্বগুলো কবেই মরে যেত ...
এমনি করে ভাববে তুমি, তোমার কি গো ঠেকা!
এমনি করে কবে তোমার ধ্বংসের শুরু একা?
এমনি করে ডুকরে তোমার প্রাণ হয়ে যায় লিন
শেষের স্বপ্নে কষ্ট মুক্তির আসবেনা কোন দিন।
ঐ তোমারই সুখের নাশে সুখ তো কারও শুরু;
শেষের স্বপ্ন দেখছে যে’জন ভাবছ সেই কি গুরু?
তোমার মাঝে তুমিই বন্দী , আমার মাঝে আমি,
শেষ আর শুরুর দন্দ্ব ভুলে হই কি মুক্তি কামী?
৬/২/২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

