মামুন ম. আজিজ
আমি কষ্টের মুখে চুনকালি মেখে, কষ্টরেই দেই স্নান.
মন হ্রদে জল শুকালো বলে চোখের জলেই ভেজাই কষ্ট
আকাশে মেঘ উড়বে বলেই মন হারালো ডানা দুটো..
জ্ঞানের ভেতর চোরাবালি, স্মৃতির গর্তে শুকনো কাদা
মনে এমন ক্যানভাসই নেই যার রঙটা পূর্ণ সাদা...।
সংকীর্ণ পথটুকু মোর এবড়ো থেবড়ো নুড়ি পাথর
জরো হয়ে ঢেকেই রাখে উর্বরতার দীপ্ত আলো ...
নিজের ভেতর যতই লুকাই ততই দেখি গহন কালো;
কোথাও এমন শ্যামল ছায়া পাইনা খুঁজে অহর্নিশি
ক্লান্ত আমার আপন ছায়াও গোমড়া মুখে সাজে ঋষি।
আমি কষ্টের সাথে ঝগড়া করে, কষ্টরেই দেই ভাত...
মনে মরুর উড়ছে বালু, ঝিলিক চোখে তপ্ত দুপুর রোদ
বৃষ্টি যদি আসেও তবু ভেজে কি আর অতীত কষ্ট বোধ!
কষ্ট মনের শামুক খোলস, কষ্টই আবার বজ্র নিনাদ
জীবন নামের রঙতুলিতে কষ্টে আঁকা সময় - বিষাদ।
২/৪/২০০৯
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


