ডানা ছিঁড়েছিল বলে ফড়িংটা উড়তে
পারেনি আর কোনদিন; তারপর ...
সে খবর আর কে রাখে?
সাগরের প্রতিটি ঢেউ নতুন না পুনরাবৃত্তি
--এক অকারণ প্রশ্ন তা ঠিক কিন্তু তারপর
সেই চটুল ঢেউ যখন হয়ে ওঠে প্রলংকর...
ধ্বংসের পরে ধীরে ধীরে একদিন
মানুষ ভুলে যায় ইতিহাস ধ্বংসের।
আকাশ থেকে নেমে আসা ঘন বৃষ্টির সূতোয়
ঝুলে পড়তে ইচ্ছে হয় অনেকেরই
তারপর হাত পিছলে যায় মসৃন জলে ;
রাতে কাঁথার তলায় লুকালেও চোখের জল
পিছু ছাড়ে না কোন মানুষের ...হয়তো আজ
নয়ত কাল, নয়ত পরশু যেদিনই যে রাতে
মানুষ হয়ে ওঠে মানুষ সেই ...চোখের জলে
কপোল স্যাঁতস্যাতে খেলার মাঠ হয়ে ওঠে..
খেলা মানেই হার জিত অথবা টাই
জীবন মানে ফড়িয়ের ছেড়া ডানা
অথবা ছেড়ার আগের কাল তার
জীবন মানেই এইতো উড়ছো এই
আবার থেমে যাচ্ছ অথবা বিমুঢ় হারাচ্ছ খেই।
মাটির গর্তে আঁধার ভীষন অথচ
সেখানেই কোন জীবের বসবাস , আপন নীর;
তীর ধরে হাঁটতে হাঁটতেই একদিন
হারিয়ে ফেলে প্রতিটি মানুষ সেই তীর
অথচ প্রচন্ড ভুলো মন মানুষের
অথবা প্রচন্ড ভুল পিপাসু আড়ালে মানুষ ।
১৭/০৫/২০০৯
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


