somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবেচেয়ে সুন্দর পাখি ---স্বর্গের মাছি ধরা।

২৪ শে মে, ২০০৯ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[ ছবি: সাদা রঙের পুরুষ প্যারাডাইস ফ্লাইক্যাচার]


[ ছবি: সাদা রঙের স্ত্রী প্যারাডাইস ফ্লাইক্যাচার]


পাখিটির ইংরেজী নামের হুবুহু বাংলা করলে দাঁড়ায় ’মাছিধরা স্বর্গের পাখি’ তাহলে বোঝাই যাচ্ছে ইংরেজী নামটি হবে Paradise Flycatcher ।
বৈজ্ঞানিক নাম Terpshiphone paradisi
বিশেষ করে এই প্রজাতির যে পাখিটি আমাকে পাখি রাজ্যের সর্বপ্রকারের মধ্যে সর্বাপেক্ষা বেশী মুগ্ধ করে সেই টির প্রকৃত নাম Asian Paradise Flycatcher।
নামের আগায় এশিয়ান দেখেই বোঝা যাচ্ছে এইটিকে এশিয়ার আনাচে কানাচে বেশী উড়তে এবং গাছের মগডালে বসতে দেখা যায়।
মূলত এশিয়ার ভারত. শ্রীলংকা, বাংলাদেশ, বার্মা, ইন্দোচীন, মঙ্গোলীয়া, আফগানিস্তান, তুর্কেমিনিস্তান এইসব দেশের ছায়াঘন এবং পানিময় বনাঞ্চলে, ঘন বাগানে এই স্বর্গীয় পাখিটির দেখা পাওয়া যায়।

মাথায় অপূর্ব কালো ক্রেস্ট উঁচিয়ে থাকা পাখিটি এমনেতেই অসাধারণ সুন্দর , সাথে আবার দীঘল লেজের মাঝে যে রূপ ঠিকরে বেরোচ্ছে তাতে আপ্লুত হবে না কোন মানব মানবী ? লেজ সহ পূর্ণ বয়স্ক ফ্লাইক্যাচার এর দৈর্ঘ্য +-২০ সেমি এর মত হয়। কিন্তু পুরুষ প্রজাতির সেই অপূরূপ লেজখানার দৈর্ঘ্য কখনও তার সেই নিজের দৈর্ঘ্যরে থেকেও দ্বিগুন হয়ে থাকে। লেজের শেষপ্রান্ত আবার হয় খন্ডিত। যেনো নদীর মতো রূপের দুধারা বয়ে গেলো। নারী প্রজাতির একটু এই লেজে সৌন্দর্য কম মানে একটু দৈর্ঘ্য কম হয়ে থাকে।
যাহোক স্বর্গীয় সৌন্দর্যের মূল চাবিকাঠি তো মনে হয় এই লেজেই। ছবিতে ভালো করে তাকিয়ে দেখুন , মুগ্ধ না হয়ে কি পারা যায়।

আমাদের এই হিমালয় পাদদেশীয় অঞ্চলে পাখিটির বেশ কয়েকটি জাত দেখতে পাওয়া গেলেও মূলত সেগুলো ‘সাদা’ বা ‘রুফোস’ এই দুই ধরনের রঙের মধ্যেই সীমাবদ্ধ। ছবিতে আমরা দুটোই দেখতে পাচ্ছি।
কোনটার চেয়ে কোনটাই কম সুন্দর না।


[ ছবি:রুফোস রঙের পুরুষ প্যারাডাইস ফ্লাইক্যাচার]


[ ছবি:রুফোস রঙের স্ত্রী প্যারাডাইস ফ্লাইক্যাচার]

নিচে প্রথমে সাদা টির দুটি ইউটিউব ভিডিও দেয়া হলো । এক নজর দেখে নিতে পারেন , ভালো লাগবে।


নিচে এবার রুফোস টির একিট ইউটিউব ভিডিও দেয়া হলো, দেখুন কি সুন্দর...




পাখিটির Scientific classification
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Passeriformes
Family: Monarchidae
Genus: Terpsiphone
Species: T. paradisi




এবার নিচের অন্য প্রজাতির আরেকটি প্যারাডাইস ফ্লাইক্যাচারের ছবি দেখুন---



এটি রঙের । এটার নাম Seychelles paradise-flycatcher (Terpsiphone corvina)।

তথ্য ও ছবি সূত্র সমূহ:
1.উইকিপিডিয়া
2.নাগপুর বার্ডস
3.The Book of Indian Birds by SALIM ALI
4. Youtube



সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

আমার বেলায় নীতি, তোমার বেলায় রাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১২


২০২৪-এর গণ-আন্দোলনে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলা হয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

×