ঘটনাটা তেমন জটিল না হলেও ভাবতে গেলে সরল সোজা মাথায়একটু
জট খেলে যায়। (না গেলে বুঝবেন আপনি সরল না)।
আসলে এই উদ্ভট( এখনো পর্যন্ত বাংগালীর কাছে অন্তত) পরিবর্তন দ্বারা কি এমন লাভ হবে জাতির উন্নয়নের ভাগ্যাকাশে?
আসলেই কত টা বিদ্যুৎ সাশ্রয় হবে এই ঘড়ির কাটা আগানোর খেলায় ?
এই প্রশ্নগুলোর স্পষ্ট নির্দেশনা জাতির জানার অধিকার আছে , তাই নয় কি?
অনেক ভেবে আমি কি বুঝলাম বলি,
এখন গ্রীষ্মকালে সূর্য উঠছে মোটামুটি ভোর ৫.০০ টায় ,
ঐ দিন মানে ১৯ তারিখ রাতে ১১টাকে পরবর্তি দিনের ১২টা করে পরিবর্তন করে নেয়ার পর. সেই সকালে সূর্য উঠবে তাইলে ..৬.০০ টায়।
এটাই তো পরিবর্তন স্টাইলটা, না কি?
প্রতিদিন যেখানে আমাকে অফিসে পৌঁছানোর কথা ৯.০০ টায় সেইটা পরিবর্তিত অবস্থায় ৯.০০ মানে হবে আগের অবস্থার ৮.০০ টা হবে।
আলটিমেটলি এভাবে ১ ঘন্টা অফিসে আগে যেতে হচ্ছে।
এবার দেখা যাক দিন শেষের হিসাব। সূর্য ডুবছে, ৬:৪৫ মিনিটের আগে পরে। ঘড়ি এগিয়ে দিয়ে এটাকে ৭টা ৪৫ মিনিট করা হলে দেখা যাচ্ছে ৭:৪৫ মানে প্রায় ৮.০০ (পিএম) পর্যন্ত দিনের আলো পাওয়া যাবে। আর ৯ টা পর্যন্ত দোকান পাট বন্ধ করার আইন তো থাকছেই ....এইবার তাইলে আসল সুফল খুঁজে পাওয়া গেলো ...মানে আলোক বাতি জ্বালিয়ে বেশিক্ষণ আর দোকান খোলা রাখার প্রয়োজন হচ্ছে না।
পরিবর্তিত অবস্তায় ৫.০০ ( বিকেল) টায় সরকারী অফিস ছুটি মানে আগের অবস্থার ৪.০০টা ( বাস্তবিক ৪.০০ টা) ।
তাতে একটা বিশাল আকারের সময় বিকেল হিসেবে পাওয়া যাবে। ..
তবে যান জট কিন্তু এই সব বুঝবে না....ফাকতালে বলে রাখলাম।
অনেক অসুবিধা হবার কথা ভাবিছ, যেমন
অন্যভাসে যথেষ্ট প্যাচ লেগে যেতে পারে প্রাথমিক পর্যায়ে।
টিভি চ্যানেলের অনুষ্ঠানে হেরফের করতে হবে।
নামাযের সময় সূচি ...( মসজিদে যে ক্যালেন্ডার থাকে তাতে) এক ঘন্টা করে পিছিয়ে দিতে হবে।
[ মানে আজ শুক্রবার একটু পরে আমি নামায পড়তে যাব ১:২০ এ, এইটা পরিবর্তিত অবস্থায় এই ১:২০ কে বলতে হবে ২:২০...., কি ঠিক বললাম তো?]
আচ্ছা ভারতের সাথে সময়ের পার্থক্য এখন :৩০ মিনিট ...এটা তাহলে কি ১ ঘন্টা ৩০ মিনিট হবে। আর
লন্ডনের বিগ ঘড়ির সাথে পার্থক্য হবে ৭ ঘন্টা কি?...
ঘটনার ভেতর দিয়ে না গেলে ঠিক ম্যাচ হচ্ছে না মাথায়।
তবে শেষ কথা এইসব করে কি দেশের আসল সমস্যার সমাধান আদৌ হবে।
( ও ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নেয়া মানে সম্ভবত ক্লক ওয়াইজ কাটা ডানে এক ঘন্টা সরানো........এই থিউরী ভুল হলে উপরের আলোচনা সব ভূয়া হয়ে যাবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

