খুব বেশী রাত জাগার কাল ...
চোখের নিচে কাকের পালক গোঁজা
কান্নার অবিমৃশ্য জল সেখানে বয়
ঠিক যেন মৃত বুড়িগঙ্গার জলের ধারা
মন আমার বড্ড বেশী আজকাল খেই হারা।
চোখের সরোবরে জলের বহতা দূরন্ত উত্তাল...
খেয়া হয়ে বৃদ্ধ নির্ঘুমতার আজন্মের জলযাত্রা
ওদিকে মনে কারও অপেক্ষার শ্যামলীমা
বৃষ্টির অভাবে যুমনার বুকের কোন বিশাল চর
মন আমার এই আমারই কাছে অনেকখানি পর।
বাঁশির সুর মুখ থেকে কানে কানে ঢেউ মাতাল
বহুদূর হতে কোন জাগতিক সত্য বাণী
তরঙ্গের অভিন্ন স্রোতে আমায় পায় না খূঁজে
আমি যে হায় কালো মেঝের এক হারানো সুই
মন আমার মনরেই বলে - ‘শক্র আমার তুই’।
২৬/০৭/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



