গত রাতে ঘুমটা খুব বেয়াড়া হয়ে উঠেছিল, তোমার চেয়েও বেশী,
তুমি যে আসবে না, সে তো জানা তথ্য।
অথচ ঘুম তো আসে , প্রায়ই আসে , তবুও এলোনা গত রাতে...
তোমার সাথে কোন গোপন আতাতের নিকোষ আভাস,
অথবা তোমার প্রেমে সেও পড়েছে আমার মত আর
দূর থেকে দূরে দৌড়ে গিয়ে ভর করেছে তোমার ঐ মায়ার চোখে।
ঘুম গেলো , রাত গেলো, প্রেম গেলো, গেলো শান্তির মিথ্যে বান
তবুও তো কিছু আছে , সে আমার কবিতার প্রাণ ...
ওমা! তুমি এতটা না করলেও পারতে, কবিতাকেও...
কেনো বশ করলে ,কেনো? প্রাণে ঘোরে -মনে পড়ে
কবিতার আর প্রসব হয় না ... ওকেও তুমি জঠরে লুকালে,
বড় অবিমৃষ্য তুমি হে আমার নির্লিপ্ত প্রেম , সুখ হনন পিয়াসী
কেবল নিঃস্ব আমাকে কেনো তবে ফেলে গেলে, আমাকেও
মানে এই আত্মাটাকেও নিয়ে যেতে কোন তোমার চারু প্রহসনে,
তোমার তো একনিষ্ঠ দাসেরও প্রয়োজন পড়ে , তাই না।
২৫/১/২০১০
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


