"প্রতীতি"---আমার প্রথম উপন্যাস, একুশে বই মেলায় প্রকাশের অপেক্ষায়
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফ্ল্যাপে যে কথা বলা হয়েছে............
বান্দরবানের গহীন ভিন্ন পরিবেশে অপার সৌন্দর্যের নিসর্গে এবং সবুজ পাহাড়ের ঢালে ঢালে নিজেকে জড়িয়েছে ঠিকই, মিশেছে মনপ্রাণ দিয়ে সেখানের খুঁড়িয়ে চলা সভ্যতায়, কিন্তু পেছনের ফেলে আসা বাস্তবতাকে আদৌ রেশাদ এড়াতে পারেনি। স্বেচ্ছা নির্বাসন কি সত্যি বাস্তবতার কষ্ট থেকে মুক্তি দেয়? একটা সময় সেই ফেলে আসা বাস্তবতার মুখোমুখি হতেই হয়। হারানো প্রেমের চিরন্তন স্মৃতি হতে মনে ঠিকই উঠে আসে আত্ম কবিতার পুরানো ছন্দ...
“হাত ধরেছে হাতটি তোমার
মন ধরেছে মন,
নদীর জলে চাঁদ হয়েছে
হলুদ টিপ যখন। ...”... ... ... ... ...অথচ মন ধরা সেই মন যার-সেই সৃজয়া আজ চলে গেছে অনেকদূর।
অন্যদিকে রেশাদের ছোট বোনের স্বামী-শাহেদ বড় বেমানান, কখনও নিজের কাছে কখনও এই ঘুনে ধরা সমাজে। তবুও নিজস্ব একটা প্রতীতি সবারই থাকে। আছে শাহেদেরও। খুব সাধারণ আরও দুটো চরিত্র সায়ান এবং শিমকী , তবুও তাদেরও আছে নিজস্ব বোধ, আছে আপন প্রতীতি এবং দু’জনের প্রতি দু’জনার তারুন্য উচ্ছ্বল প্রেম।
শব্দশৈলী প্রকাশনী হতে বইটি প্রকাশিত হবে।
সবাই কে একবার নজর বুলানোর জন্য অগ্রীম অভিনন্দন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন