somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় বাস রুটের প্রথম মানচিত্র

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'First Bus Map of Dhaka' -ঢাকায় বাসের প্রথম মানচিত্র--বিষয়টি এবং মানচিত্রটির অনলাইন পিডিএফ ভার্সনটি দীর্ঘদিনের পরিচিত অনুজ একটিভিস্ট মুনতাসির মামুন ইমরান এর মাধ্যমে দৃষ্টিগোচর হ্ওয়া মাত্রই বেশ আনন্দিত হয়েছি।

নিঃসন্দেহে উদ্যেগটি প্রশংসার দাবিদার। বিশেষত মনে রাখতে হবে এ ধরনের উদ্যেগ আমাদের দেশে অবশ্যই প্রথম এবং ঢাকার মত প্রায় বসবাস অযোগ্য একটি অতিমাত্রায় জনবহুল এবং অব্যবস্থার বেড়াজালে আবদ্ধ রাজধানী শহরের জন্য এটি অভাবনীয় এবং প্রয়োজনীয়তো বটেই।



মানচিত্রটি মূলত আমেরিকার বোস্টন বেসড আরবান লঞ্জপ্যাড (Urban Launchpad) , এর বাংলাদেশ বেসড পার্টনার কেওকারাডং (Kewkradong) এবং ৮ জন সেচ্ছাসেবক দলের কয়েক মাসের কষ্টকর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে সম্পন্ন কিকষ্টার ক্যাম্পেইন (Kickstarter campaign) এর ফসল।

ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনর্দিষ্টি চিহ্ণিতকরণও সেভাবে করা নেই। ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে। এইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে সেচ্ছাসেবকদের নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে । তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে। মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে।

আজ থেকে ১১/১৫ বছর আগে , তখন হাতে মোবাইল থাকতোনা...বাসে বসে কিবা দাঁড়িয়ে মোবাইলে নেট ব্রাউজ করে সময় কাটানোর সুযোগ থাকতো না। মাথায় তখন বাস রুট নিয়ে অনেক আমি ভাবতাম। সেই সময়টাতে ঢাকায় এত বেশি বাসে চড়তাম যে আমার প্রায় সব রুটের নামই মুখস্ত ছিল। একবার কোন একজনকে মনে পড়ে আমি সবগুলো রুটের নাম লিখেও দিয়েছিলাম। যদিও সেই রুট আর বাস নম্বরে ইদানিং বেশ পরবির্তন হয়েছে, অনেক অনেক রুট বেড়েছে....গ্রাম থেকে আসা নতুন মানুষ কেনো এই শহরে বহুদিন বসবাস রত মানুষই এই এত ভীড় আর যানজটে রুট খুঁজে হয়রান হয়ে পড়ে রোজ। ঘর থেকে বের হয়ে ভাবতে হয়..কোন বাসে উঠব, কোন পথে সহজে যাব কোন গন্তব্য।
এমন একটা রুট ম্যাপ বা বাস ম্যাপ যাই বলি যদি পকেটে থাকে তবে সহজেই প্লান করা যাবে কিভাবে রওয়ানা হব কোন পথে সহজে।

ম্যাপটির বিষয়ে ম্যাপ প্রনয়নকারী টীমের অন্যতম সদস্য Urban Launchpad এর Albert Ching এর স্বাক্ষাৎকার পড়ুতে ক্লীক করুন .....Albert Ching এর স্বাক্ষাৎকার ।


মানচিত্রটির অনলাইন পিডিএফ ডাউনলোড লিংক।

মানচিত্রটি দেখুন এবং অংশ নিন ঢাকা বাসরুট মানচিত্র জরিপ এ।

Distributing 5,000 Paper Maps in Dhaka

অভাবনীয় এই উদ্যগেটির উত্তরোত্তর কার্যক্রমরে সাথে যুক্ত থাকতে এবং এটিকে পছন্দ করতে একটি সামান্য ক্লীকে যুক্ত হোন ফেসবুকে First Bus Map of Dhaka পেইজটির সাথে।




সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯
২৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×