প্রথমে বলে দেই যে আমিও একদম ধোয়া তুলসি পাতা নয়।
সবাই কম বেশি পর্ন দেখি।কিছুদিন আগে একটা ক্লিপ দেখে খুব বেশী খারাপ লাগছে।একটা ছেলে কিভাবে এতো পাষাণ হতে পারে তা আমার জানা নেই।তবে হয়ত মেয়েটার দোষ ও আছে।কার দোষ সেটা আমার আলোচনার বিষয় না (আপাতত)।
আমরা প্রেম করি কিসের জন্য? প্রেমের মূল লক্ষ্য কি? আমার মতে এইসব প্রশ্নের উত্তর একটাই বিয়ে করে জীবনে সুখী হওয়া।অথচ বর্তমানে যা দেখি তাতে মনে হয় না কারো ভেতর প্রেম ভালোবাসার মূল লক্ষ্য পূরনের ইচ্ছা আছে।তাহলে কি প্রেম ভালোবাসা শুধুমাত্র ভোগের জন্য? প্রেমের পর ভোগ,ভোগের পর ইন্টারনেটে ক্লিপ গুলা ছেড়ে দেওয়ায় আজকালের ভালোবাসা।
ছেলেরা সব চাইবে তাই বলে মেয়েরা কেন সব দিয়ে দিবে?কেন এসব ভিডিও করতে দেওয়া হয়??কেন আবার ক্লিপ গুলা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়?কেন? কেন?
আমি মনে করি এইসব ঘটনার জন্য ছেলে মেয়ে দুজনে দায়ী।
মেয়েদের কে বলি বিয়ের আগে কোন প্রকার শারীরিক সম্পর্কে যাবেন না সে যতই বিশ্বাসী হউক না কেন,কোন প্রকার আপত্তিকর ছবি বা ভিডিও শেয়ার করবেন না।
ছেলেরা আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ক্লিপ গুলা ইন্টারনেটে দিবেন না।কারন ক্লিপ গুলা ইন্টারনেটে আসলে আপনার এবং আমার সবার ক্ষতি।সবচেয়ে বড় ক্ষতি ইন্টারনেট থেকে অন্যান্য দেশের ইউজার ক্লিপ গুলা ডাউনলোড করে যা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে।বাইরের মানুষরা আমাদের দেশের মেয়েদের খারাপ ভাবতে দ্বিধা করবে না।কারন যাদের ভিডিও দেওয়া হয় ওরাও তো কারো না কারো বোন।আপনি ক্লিপ দিয়ে নষ্ট করবেন একটা মেয়ের জীবন বদনাম হবে সারা বাংলাদেশী বোনদের।
সবার কাছে দুঃখিত এইসব ব্যাপার খোলাখুলি আলোচনা করার জন্য।
বিঃদ্রঃ- এইটা নিছক আমার চিন্তা ভাবনা।কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


