আমি বেশ কিছুদিন আগেও নামকরন একটা পোষ্ট দিছিলাম।
আজ আবার দিচ্ছি কারন আবার নামকরন নিয়ে একটা অসংগতি চোখে পরলো।
নতুন ২,৫ এবং ১০ টাকার নোট বের হইসে নিশ্চয় সবাই দেখছেন বা শুনছেন।যদিও আমি ২ টাকার নোট দেখছি,বাকি গুলা দেখার সৌভাগ্য (!) এখনও হয় নাই।
হ্যা নতুন নোট গুলাতে আমাদের প্রিয় নেতা শেখ মুজিবর রহমানের ছবি লাগানো হয়েছে কারন যাতে উনাকে সবাই স্মরণ রাখে।
এতে আবার অসংগতির কি আছে???
অসংগতি তেমন নাই।কারন বীরশ্রেষ্টদের ছেলে মেয়ে কেঊ তো আর প্রধানমন্ত্রী নয়।
শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমান নাম দুটি আমাদের ভেতরে আন্দোলনের ভাষা জাগিয়ে তোলে।উনাদের জীবন কাহিনী আমাদের এই বাংলাদেশের কোন মানুষের পক্ষে ভোলা সম্ভব নয় বলে আমার ধারণা।হ্যা তারপরেও উনাদের নামে নামকরণ করাটা বাংলাদেশের জন্য আবশ্যিক।
তাই বলে কি আমরা আমাদের বীরদের ভুলে যাব??
আপনি যে এই পোষ্টটি পড়ছেন উনি সাতজন বীরশ্রেষ্টের নাম বলুন তো কোথাও না দেখে।
হ্যা হয়তো কয়েকজন পারবেন কিন্তু সবাই পারবেন না।সত্য কথা বলতে কি আমিও পারতাম না।ছোট বেলায় শিখে তখনি ভুলে গেছিলাম।কিছুদিন আগে আবার শিখলাম।
বীরশ্রেষ্টদের নামে নামকরন কি করা যায় না? যাতে ভবিষ্যত প্রযন্ম অন্তত আমার মত ভুলে না যায়।
আওয়ামীলীগ ক্ষমতায় আসলে শেখ মুজিব আর বিএনপি আসলে জিয়াউর রহমানের নামে নামকরন করেন ভাল কথা।আমাদের সমস্যা থাকলেও আপনাদের কিছু যায় আসে না।কারন দেশ আপনাদের দুই পরিবারের।কিন্তু আমার বাচ্ছারা যাতে এই দেশ স্বাধীন করতে কয়েকজন বীর শহীদ হয়েছেন উনাদের নামটা জানতে পারে এবং আমার মত না ভুলে সেই ব্যবস্থা কি আপনারা করতে পারবেন না???
মুক্তিযোদ্ধা বা ভাষা সৈনিকদের নামে নামকরন করাটা অত্যন্ত জরুরী বলে আমি মনে করি যাতে ভবিষ্যত প্রজন্ম এই দেশের জন্য সর্বস্ব দিয়েছেন।
অনেকে বলতে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত উনাদের জীবন বৃত্তান্ত দেওয়া আছে আর দরকার কি? ভাইরা তখন আমরা পড়তাম আলম বল খেলে রিনা পুতুল খেলে ওরা ভাই বোন।।আর এখন পড়ি এইটা ডেবিট অন্যটা ক্রেডিট।কোনটা লাভ কোনটা ক্ষতি বুঝি।এখনেরটা প্রয়োজনীয়তা বেশী।কারন এখন যা শিখব তা সারাজীবন মনে রাখব।
নামকরন বলতে লোগো এবং নামকরন দুইটায় বুঝাইছি।।
ভুল বললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


