somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রোতের বিপরীতে মেঘদল

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সংগীত জগতে ভিন্ন স্বাদের যে গুটিকয়েকটি ব্যান্ড শ্রোতাদের মনোযোগ কেড়েছে, তাদের মধ্যে অন্যতম মেঘদল। সবসময় প্রচলিত ধারার বাইরে বেরিয়ে এসে গান করার চেষ্টা তাদের মধ্যে। ‘লালনের দেশে’র মতো গানটি করতে পেরে তারা গর্বিত। ‘দ্রোহের মন্ত্রে ভালোবাসা’র পর গত বছর মুক্তি পায় তাদের দ্বিতীয় একক অ্যালবাম ‘শহরবন্দী’। ব্যান্ডটির জানা অজানা নানা গল্প।


শুরুর গল্প
মেঘদল ২০০২ সাল থেকে তাদের যাত্রা শুরু করে। তবে বলা যায়, ২০০০ সাল থেকেই এর জন্ম প্রক্রিয়ার শুরু। তখন থেকেই কয়েকজন তরুণ একসঙ্গে গান করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর চারুকলার বিভিন্ন কনসার্টে পারফর্ম করতেন তারা। গাইতেন নিজেদের গান এবং অন্যদের গান। বিভিন্ন সামাজিক আন্দোলনেও যুক্ত ছিলেন তারা। তবে মেঘদল গঠিত হওয়ার পেছনের গল্পটি মূলত একটি আড্ডার কিংবা বলা যেতে পারে একটি কম্পোজিশনের। ‘ওম’ কম্পোজিশনটি দিয়ে মূলত শুরু হয় মেঘদলের যাত্রা।

২০০২ সালের দিকে মেঘদলের মেজবাউর রহমান সুমন, শিবু কুমার শীল, ব্ল্যাকের জাহান ও রম্য, চিন্ময়, টুটুল একসঙ্গে অ্যানিমেশনের কাজ করতেন আজিজ মার্কেটের ৪০, গ্র্যাফিকাল ইকোতে। আর সারাদিন আড্ডা দিতেন টুকু মামার চায়ের দোকানে। আজিজ মার্কেটে তারা প্রতিদিন সকাল সাতটা-আটটার মধ্যে হাজির হয়ে যেতেন। তাদের ভাষায়, ‘আমাদের সেই ‘পারলৌকিক কামরা’র নাম আমরা দিয়েছিলাম ‘এথেন্স’। সেখানেই আমরা রেওয়াজ করতাম গিটার, খোল এবং হারমোনিয়াম নিয়ে।’ সেই রেওয়াজের অংশ হিসেবেই একদিন শিবু ‘ওম’ গানটি গাইতে শুরু করলেন। পরে সেই থিম থেকেই আস্তে আস্তে সবাই মিলে পুরো গানটির কম্পোজিশন করে ফেলেন। এরমধ্যেই তারা অনুভব করলেন, তাদের একটি গানের দল করা প্রয়োজন। জানুয়ারি মাসের ২২ তারিখে চারুকলার একটি কনসার্টকে বেছে নিলেন তাদের নতুন ব্যান্ডের আত্মপ্রকাশের মঞ্চ হিসেবে। একমাস টানা অনুশীলন চললো। ব্যান্ডের নাম দেয়া হলো মেঘদল । ফরাসি কিংবদন্তী কবি বোঁদলেয়ারের কাছ থেকে ধার করা হয় এই নামটি (আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল/ কবিতা-অচেনা মানুষ; শার্ল বোঁদলেয়ার)।

২০০৪ সালের ডিসেম্বরে বাজারে আসে মেঘদলের প্রথম অ্যালবাম ‘দ্রোহের মন্ত্রে ভালোবাসা’। এমন না যে, বাজারে এসেই তাদের অ্যালবাম একেবারে হুলুস্থুল ফেলে দিয়েছিলো। আর এমনটা তারা প্রত্যাশাও করেননি। প্রচলিত ধারার বাইরে বেরিয়ে এসে একটা ব্যান্ডের অ্যালবাম করতে চেয়েছিলেন তারা । আর সবাই যে চারুকলার ছাত্র, সেই ছোঁয়াও রাখার চেষ্টা করেছেন অ্যালবামে। তাদের ভাষায়, ‘যেহেতু আমরা প্রচলিত ধারার বাইরে বেরিয়ে এসে গান করি, তাই আমাদের শ্রোতাশ্রেণীও তৈরি হলো প্রচলিত ধারার বাইরে। এই শ্রেণীর শ্রোতারা ভিন্ন কিছু শুনতে চায়, নতুন কিছু শুনতে চায়। এরা পিঙ্ক ফ্লয়েড শোনে, মহিনের ঘোড়াগুলি শোনে।’

এরপর ২০০৭ সালে ‘নিয়ন আলোয় স্বাগতম’ শিরোনামের একটি মিক্সড অ্যালবামে তাদের একটি গান প্রকাশিত হয়। ‘নেফারতিতি’ শিরোনামের গানটি বেশ আলোচিতও হয়। সর্বশেষ ২০০৯ সালে মুক্তি পায় তাদের দ্বিতীয় অ্যালবাম ‘শহরবন্দী’।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×