somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভূত তবে সত্য ঘটনা।

০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা মানুষ কল্পনাও করে না,কল্পনা করলেও বাস্তবে কল্পিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না।
এইরকম কিছু ঘটনা শুনে আমি নির্বাক,হতবাক,বাকরুদ্ধ :P
আপনারাও অবাক হবেন আশা করি,অবাক হলেও নির্বাক হবেন না।নির্বাক হলে দোষ আমার উপরে আসবে এমনিতে রিস্কে আছি :D
এ্যালার্জি ওয়ালাদের জন্য নিষিদ্ধ :)

১।


মৃত্যুর ৬০ বছর পর করারোপ
মার্টিন কর্টেস নামের এক ফরাসি নারীর কাছে তাঁর মৃত দাদার নামে কর অধিদপ্তর থেকে বকেয়া ১৩ ইউরো কর পরিশোধের একটি চিঠি এসেছে। ১৯৪৯ সালে মারা যাওয়া পেরি ব্যারোটের উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির ওপর এই করারোপ করা হয়েছে। ছোট্ট শহর ব্লুয়ার্সকে বসবাসকারী ব্যারোটের নাতি মার্টিন বার্তা সংস্থা এএফপিকে জানান, সব কিছুই তো নিয়মমতো চলছিল। কর অধিদপ্তর থেকে কখনো কোনো দাবি আসেনি। তবে কর অধিদপ্তর ঘটনাটিকে খুবই স্বাভাবিক এবং এ রকম হতে পারে বলে মন্তব্য করেছে।

২।
কাজের সময় ঘুমিয়ে গেছে চোর
চুরি করতে এসে এক দম্পতির ঘরে ঘুমিয়ে পড়ার ফলে ধরা পড়ে গেছে এক সিঁদেল চোর।
৩৫ বছর বয়সী চরম অলস ওই চোর ই ওয়ালস নামের ভদ্রলোকের বাড়িতে ঢুকেছিল চুরি করতে। তবে এরপর সে গোসল সারে এবং নরম বিছানায় উঠে ঘুমিয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা পুলিশ বিভাগের লেফটেন্যান্ট স্টিভ কেনি জানান, সে ঘর ভেঙে ভেতরে ঢুকেছে, সারা ঘরের মূল্যবান জিনিসপত্র জড়ো করেছে, গোসল করেছে, তারপর ঘুমিয়ে পড়েছে। সে যখন ঘুম থেকে জেগেছে, তখন অন্যরা ঘরে এসে গেছে।

৩।


পুরুষ নিষিদ্ধ
তুরস্কের একটি ফুটবল ক্লাব গ্যালারিতে পুরুষ ছাড়া শুধু নারী ও তাদের ১২ বছরের নিচের সন্তানদের প্রবেশের অনুমতি দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্যালারি প্রচণ্ড উত্তপ্ত থাকে এবং নিরাপত্তা বিঘি্নত হয় বলে সেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে। খেলার পুরো সময় কোনো ঝামেলা ছাড়াই নারীরা গ্যালারি বেশ মাতিয়ে রেখেছিল। তাদের খেলা দেখতে আগ্রহী করে তোলার জন্য খেলা শুরুর আগেই গ্যালারিতে ফুল ছিটিয়ে দেওয়া হয়।

৪।


পাঁচ দিন চার রাত
লুইস কোলেটের বয়স ৬২ বছর। ফ্রান্সের পারপিগনান শহরে বাস করেন তিনি। আজব এক রেকর্ড গড়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান তিনি। সাবেক সরকারি কর্মকর্তা লুইস একটিমাত্র বক্তৃতার মাধ্যমে রেকর্ড বুকে নিজের নাম লেখান। বিখ্যাত স্প্যানিশ চিত্রকর 'সালভাদর দালি এবং ক্যাটালান ভাষা ও সংস্কৃতি' এই শিরোনামের এক আলোচনার টেবিলে টানা বক্তব্য দেন লুইস। এক সোমবার বক্তব্য শুরু করে পরের সপ্তাহের প্রথম দিন পর্যন্ত বক্তৃতা করেন লুইস। মোট পাঁচ দিন চার রাত তিনি একটানা বক্তৃতা করেন। এর আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়ার জন্য নাম লেখা ছিল একজন ভারতীয়র, যিনি ১২০ ঘণ্টা বক্তৃতা দেন। তবে গিনেস বুকের কর্মকর্তারা জানিয়েছেন, আগের চেয়ে চার ঘণ্টা বেশি বক্তৃতা করেছেন লুইস।
নিজ পারপিগনানের রেলওয়ে স্টেশনে সোমবার বক্তৃতা শুরু করেন লুইস। বক্তৃতা দেওয়ার সুবিধা হবে ভেবে অনেক বিখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিকের আলোচনা ছাড়াও তিনি নিজের লিখিত খসড়া নিয়েও হাজির হয়েছিলেন। আর এই অন্য রকম বক্তব্য শোনার জন্য সেখানে হাজারো মানুষের উপস্থিতি ছিল। উল্লাসমুখর পরিবেশে দীর্ঘ বক্তব্য শেষ করার পর উল্লসিত লুইসের অনুভূতি ছিল, 'আমার নিজের জন্য এটা আসলেই অনেক বড় একটি দিন এবং আমি এই রেকর্ডটি তাদের উৎসর্গ করতে চাই যারা ক্যাটালান ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করছে।'

৫।


নকল প্যারিস!
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির আক্রমণ থেকে বাঁচার জন্য প্যারিসের উত্তরে একটি নকল শহর বানানো হয়েছিল। কার্ডবোর্ড দিয়ে বানানো এই শহরে ছিল কৃত্রিম দালানকোঠা, আলোর ব্যবস্থা_সবই। এমনকি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এখানে ছিল কৃত্রিম রেললাইন, রেলরোডও। তবে মজার ব্যাপার হলো এই শহরের নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। ফলে শত্রুর আক্রমণ ঠেকাতে নকল শহরের ভূমিকা কেমন হয় সেটা পরীক্ষা করে দেখার সুযোগ ঘটেনি ফরাসিদের।

৬।


চুলে বানানো পোশাক
হঠাৎ করেই মাথায় খেয়ালটা চাপে। লিভারপুলের ভুডু হেয়ার সেলুনের খেয়ালি হেয়ার স্টাইলিস্ট রায়ান এডওয়ার্ড ভাবতে শুরু করেন, গ্রাহকের ফেলে দেওয়া চুল দিয়েই একটা পোশাক বানালে কেমন হয়! পোশাক ডিজাইনার থেলসা মেডিনস আইডিয়াটা পেয়েই লুফে নেন। এরপর তিনি এবং তাঁর দলের ১২ জন কর্মী লেগে গেলেন কাজে। টানা ১২ দিন খেটে ৩০০ ঘণ্টার শ্রমে বানানো হলো শখের পোশাকটি। ২৫০ মিটার চুল ব্যবহার করে ১৫ স্টোন ওজনের এই পোশাকের দাম ৫০ হাজার পাউন্ড!


বাকিগুলো পরে দিবো যদি বেঁচে থাকি।
(সংগৃহীত)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×