somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা সকলে আমন্ত্রিত...সবান্ধব...

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১০ অক্টোবর ছিল 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস'।প্রতি বছরের মত এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ এ দিবসটিকে পালন করছে। তবে ঈদ এবং পূজার বন্ধের কারণে সেই দিনটি একটু দেরিতে, আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দুইদিন ব্যাপি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।

এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এবং আপনারা আপনাদের স্বজন এবং বান্ধবসহ আসতে পারেন। আপনাদের সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানে একাধিক ওয়ার্কশপ ও থাকছে, যেখানে আপনি রেজিস্ট্রেশন করার মাধ্যমে অংশগ্রহন করতে পারেন। অনুষ্ঠানের দিনও রেজিস্ট্রেশন করতে পারেন। কিংবা তার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৫০১৭ নাম্বার রুমে এসে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

আপনাদের সুবিধার্থে পুরো অনুষ্ঠানের শিডিউল এখানে দিয়ে দেয়া হল।

৩১ অক্টোবর, ২০০৮ (শুক্রবার)
স্থানঃ টি এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয়
সকাল ৯-৩০ থেকে ১০-৩০ --রেজিস্ট্রেশন
১০-৩০ -- পবিত্র কোরান থেকে তেলাওয়াত
১০-৩০ -- স্বাগত ভাষন
জনাব কামাল উদ্দিন আহমেদ চৌধুরী
চেয়ারম্যান, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, ঢা বি
১০-৪০ -- 'স্বাস্থ্য পেশা হিসেবে চিকিৎসা মনোবিজ্ঞান'
ইশরাত শারমীন রহমান
১০-৪৩ -- প্রতিপাদ্য বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন
প্রফেসর মাহমুদুর রহমান
১১-০০ -- মূল বক্তব্যের ওপর আলোচনা
১১-২৫ -- বিশেষ অতিথির ভাষন
১১-৪০ -- প্রধান অতিথির ভাষন
১১-৫০ -- সভাপতির ভাষন

দুপুর ১২-০০ থেকে ২-০০ -- বিরতি
২-০০ -- ৫-০০ -- ওয়ার্কশপ ১
সামাজিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন
সেলিনা ফাতেমা বিনতে শহীদ
সহকারী অধ্যাপক, বিএসএমএমইউ

বিকাল ৪-০০ থেকে ৬-০০ -- গোল টেবিল বৈঠক
' মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতি'

১ নভেম্বর, ২০০৮ (শনিবার)
স্থান- টি এস সি, ঢা বি

সকাল ৯-০০ থেকে ১-০০ -- ওয়ার্কশপ ২
' স্ট্রেস ম্যানেজমেন্ট'
সাইফুন্নেসা জামান, চিকিৎসা মনোবিজ্ঞানী
দুপুর ২-০০ থেকে ৫-০০ -- ওয়ার্কশপ ৩
' বাবা-মা ও সন্তানের দ্বন্দ্ব - কারন ও ব্যবস্থাপনা'
হোসনে আরা বেগম
সকাল ৯-০০ থেকে ৫-০০ -- ওয়ার্কশপ ৪
কগনিটিভ বিহেভিওর থেরাপি
মোঃ জহির উদ্দিন
সহকারী অধ্যাপক
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট
স্থান - উচ্চতর সামাজিক গবেষণা কেন্দ্র
লেকচার থিয়েটার, ঢা বি

এছাড়াও দুইদিনব্যাপী অনুষ্ঠানে আছে-
--মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদর্শনী ও চিকিৎসা মনোবিজ্ঞান পরিচিতি
--ড্রাগ এবং এইচ আই ভি সমস্যা, মনোযৌন সমস্যা, দুর্যোগ, পরিবেশ ও মানসিক স্বাস্থ্য সঙ্ক্রান্ত আলোচনা এবং সংক্ষিপ্ত কাউন্সেলিং এর সুযোগ।
--মনোবৈজ্ঞানিক পরিমাপন


১৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×