somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াইল্ড বিস্ট এনার্জি ড্রিঙ্ক এর বেদনাদায়ক প্রচারণা ...এবং আমরা.........

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালের ঘটণা। বেলা তখন বাজে প্রায় ১১টা। ধানমন্ডি ৭ নাম্বারের দিকে যাচ্ছি। গ্রিন রোডে নর্দার্ন মেডিকেল কলেজের সামনে হঠাৎ হাতির ডাক শুনে চমকে উঠলাম!...তারপর শুলি কিছু বানরও হূপ হূপ করে চেচাচ্ছে। কিছুই মাথায় ঢুকলোনা!...সব তো আগের মতই আছে, দুই দিন আগে যেমনটা দেখেছিলাম!...তাহলে এই এলাকায় জংগল এলো কোথা থেকে??...আশেপাশে তাকালাম...হাতের ডাইনে তাকিয়েই শব্দের উৎস খুজে পেলাম। একটা মাঝারি সাইজের পিক-আপের পেছনে একটা বিশাল সাইজের ড্রিঙ্ক ক্যান। নাম তার 'ওয়াইল্ড বিস্ট'। এনার্জি ড্রিঙ্ক। সেই ক্যান আবার খাঁচায় বন্দি করা!...যেন ওটা কোনো ক্যান নয়, আসলেই বন্য জন্তু। ...মনে মনে হাসিই পেলো!...

ধানমন্ডির কাজ সেরে ইউনিভার্সিটি এলাকায় ঢুকবার পরই দেখি মুহসিন হলের সামনে যে মাঠটা রয়েছে, তার পাশে মেইন রোডে সেই ওয়াইল্ড বিস্ট এর গাড়ি। এখানে আবার পিক-আপের সাথে সাথে একটা কালো মাইক্রোও দাড়িয়ে...তাও ভালো এখানে হাতি-বানরের দল ডাকাডাকি করছিলো ণা।

কিছুক্ষণ পর ক্যাম্পাস শ্যাডোতে বসে আছি, হঠাৎ কান ঝালাপালা হয়ে যাবার যোগাড় হলো প্রচন্ড শব্দে। তারপর খেয়াল করে শুনে দেখি এইটা তো সেই বন্য জন্তু!...রেজিস্টার বিল্ডিং পেরিয়ে, মল চত্বর ঘুরে সেই প্রচন্ড শব্দময় জিনিসটা লাইব্রেরির সামনে গিয়ে থামলো।

একটা নতুন দ্রব্যের প্রচরনা চলছে। ভালো ক্কথা!...এত হই হট্টগোল না করে সুন্দর করে কি করা যায়না???

এম্নিতেই প্রতিদিন ট্রাফিকের প্যা-পো শব্দ শ্রবনযন্ত্রের প্রায় বারোটা বাজিয়েই দিচ্ছে, এই জাতীয় হইচই শব্দগুলোও যখন তার সাথে সংযুক্ত হয়, তখন স্নায়ুতে প্রচন্ড চাপ পড়ে। এটা যে আমাদের সামগ্রিক শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কতটা ক্ষতিকর তা কি কর্তৃপক্ষ ভেবে দেখে??...

রাস্তায় যখন অসভ্যের মত গাড়িগুলো হর্ন বাজায়, অথচ দেখেও দেখেনা যে সামনের বাহনটার কোথাও এগিয়ে যাবার উপায় নেই, তখন খুব জিদ চেপে যায়। মনে হয় গাড়ির ভেতরের লোক্টাকে বের করে সামনের রিকশায় বসিয়ে হর্ন বাজিয়ে শুনাই কেমন লাগে ।

একটু সচেতন হলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবা যায়। বিবেচকের মত চলা যায়।

কিন্তু এটাও একটা ভাবনার বিষয় যে আদৌ সচেতন হবার জন্য এই মানুষগুলোর চেতনা আছে কি না!
২২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×