সমস্যা হইলো ৩৫০০ টাকা নিয়ে।
এই টাকাটা একটা খাতে খরচ করতে হবে। কিন্তু খাত হইলো দুইটা।
প্রথমত, আমি প্রাচ্যনাটের অ্যাক্টিং স্কুলের ১৫তম ব্যাচ এ ভর্তি হইসিলাম। বিভিন্ন কারণে প্রথম দিকে নিয়মিত ক্লাস করতে পারিনাই। যখন ক্লাস করতে গেসি তখন দেখলাম আমার বেকার অবস্থা। দুই মাসের বেতন সহ তৃতীয় মাসের বেতন দেয়ার উপায় নাই। মা'র আবার সেই সময় গল ব্লাডার স্টোনের অপারেশন হইসে। টাকা-পয়সা অনেক খরচ হয়ে গেসে। আমিও তাই আর তার কাছে চাই নাই টাকা। ... একসময় মনের দুঃখে যাওয়া বন্ধ করে দিলাম যে এত মাসের বেতন জমতেসে, এগুলো দেয়ার কোনো উপায় নাই। আর দিতেও পারবোনা। ... কয়েকদিন আগে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ফাইনাল প্রোডাকশনে কাজ করতে চাই কি না। আমি মহা উৎসাহে 'হা' বললাম। দুই-তিন দিন নিয়মিত গেলাম। মা'র কাছ থেকে এটা-সেটা বলে ম্যানেজ করে ৩৫০০ টাকা নিয়েও নিলাম।
এর মধ্যেই আমার কম্পিউটার ঠিক করা হলো। বছরখানেক ধরে আমি ডিভিডি রাইটার লাগাবো লাগাবো করেও লাগাচ্ছিনা। টাকা হাতে আসলেও তা বিভিন্ন খাতে খরচ করে ফেলছি। আবার টিভি কার্ডও কিনতে চাই। কারণ বাসায় টিভি নামক বস্তুটা আব্বুর ঘরে থাকার কারণে ওটা দেখার উপায় নেই। আব্বুর দখলেই থাকে ওটা। আর আব্বু না থাকলে মা'র দখলে।
হিসাব-নিকাশ করে এক বড় ভাই বললো দুইটা মিলায় হাজার চারেক লাগবে।
৩৫০০ টাকা তো আছেই, আর ৫০০/১০০০ তো যোগ করাই যাবে......ভেবে দেখলাম।
এর পরই কনফিশন শুরু হইলো।
কোনটা করবো???
আমি মোটামুটি বেকার মানুষ। এক্সট্রা ইনকাম বলে কিছু নাই, যেটা দিয়ে আমি এসব যাবতীয় খরচ চালাতে পারি। হাতে কিছু টাকা এখোণ আছে। আবার কবে আসবে তার ঠিক নাই...।
প্রাচ্যনাট টা 'শখ', আর কম্পিউটার আপডেট করাটা 'প্রয়োজন'.........
এখন কোনটা করি???
বলেন তো!...একটা বুদ্ধি দেন......
কি করতাম......!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

