somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথাও হয়তো বাতাসে উড়বে তোমার নাম...

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা বন্ধুপ্রতিম বড় আপু ছিলো। ঝিনু আপু। অনেকদিনের পরিচয়। পথ চলতে গিয়ে খুব যে তার সাথে পায়ে পায়ে সমান্তরাল হওয়া হতো তা নয়। কিন্তু দূর থেকেও আত্মিক একটা ঘনিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছিলো। ছবি আঁকার স্কুলে দেখা হতো, মাঝে মাঝে কথা হতো। ঝিনু আপু, কলি আপু আর আমি, তিনজনের অনেক স্মৃতি জমে আছে সেই ছবি আঁকতে যাওয়ার দিনগুলোতে।

সম্পর্কটা অনেক জমে গিয়েছিলো, যার সূত্র ধরে আর্ট স্কুল ছেড়ে যাবার পরও ভালো সম্পর্কটা ছিলো...একসাথে ঘুরতে যাওয়া, এর বাসায়, তার বাসায়, কিংবা এমনিই ইচ্ছেমতোন যেখানে সেখানে...ধানমন্ডি পাঁচ নাম্বারের মাথায় ফুচকার দোকানে স্পেশাল টক নিয়ে গবেষণা, নিউমার্কেটে রঙ এর দোকান- রঙ-তুলি-ক্যানভাস, গাউসিয়ার প্রচন্ড ভীড়ে ঘুরতে ঘুরতে বৈশাখের শাড়ি কেনা, পুরান ঢাকা-শাঁখারিবাজার-তাঁতিবাজার-ছবি তোলা-ছবি আঁকা...অনেক স্মৃতি...আড্ডা-গল্প-কথা......ছুটির দিনে কাজ ফেলে ঘুরতে চলে যাওয়া আশুলিয়া, কিংবা কলি আপুর ঘর রঙ করতে গিয়ে রাত জেগে হই-হুল্লোড়...কলি আপুর বিয়ের আয়োজনে পাত্রীর বান্ধবী হয়ে সাথে থাকা, সব কাজ করা......

সব স্মৃতিগুলো আজকে একসাথে এসে ভীড় করছে মনের কোণে...চলতে ফিরতে প্রায়ই তো মনে পড়ে ঘটনাগুলো, আজ তবু সব একজোট হয়ে কড়া নাড়ছে মনের দরজায়...আমার সাথে তার কত ঝগড়া, কত মনোমালিন্য হতো!...আমি কথায় কথায় রেগে যেতাম, আর ও হাসতে হাসতে ভেঙ্গে পড়তো, 'এত্ত রাগ!...ক্ষেপিস কেন?...মজা করতেসি তো!...তোর সাথে মজা করবো না তো কার সাথে করবো??...' তারপরও আবার ঝগড়া হতো......তাও কি সামান্য সব বিষয়ে! রাগ পড়ে গেলে হাসতাম......সেও মাঝে মাঝে রাগ করে ফেলতো, আবার হেসেও ফেলতো......

হঠাৎই সব কেমন যেন হয়ে গেলো। ওর অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হলো। সেই অপারেশন করতে গিয়ে ওভারিতে টিউমার ধরা পড়লো। ওভারি ফেলে দেয়া হলো, কিন্তু ততদিনে টিউমার অনেক ক্ষতি করে ফেলেছে। ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরে। এমনিতেই অপুষ্ট শরীর, তার মধ্যে ক্যান্সার, দ্রুত শরীর দূর্বল হয়ে যেতে লাগলো। বাড়ি থেকে বের হতোনা, মাঝে মাঝে ক্লিনিকে যেতো, কেমোথেরাপি দেয়া হতো...এভাবেই চলছিলো......

আজ খবর পেলাম, আপু মারা গেছে। শুনেই মনটা কেমন জানি হয়ে গেলো। ভাবছি, কেন এমন হয়! কতই বা হয়েছিলো মেয়েটার বয়স?...২৪-২৫......এই বয়সেই তাকে চলে যেতে হবে???......সুস্থ না হয়ে যাচ্ছিলো ! শেষ যখন দেখা হলো, তখনও তো বেশ সবল দেখেছি ওকে!...এক-দেড় মাস আগেই.........সেই মানুষটা কেন এভাবে চলে যাবে??...ওর সাথে ফোন থাকতো না, যোগাযোগ করতে পারতাম না। ও নিজেই মাঝে মাঝে ফোন দিতো। ওর নাম্বারে মাঝে অনেকবার ফোন দিয়েছিলাম। পাইনি। আর কোনো নাম্বারও জানা ছিলো না । ওর ফোনের অপেক্ষায় থাকতাম। কোনোদিন হয়তো ফোন দিয়ে বলবে, 'প্রজ্ঞা, কেমন আছো?...আমি ভালো হয়ে গেছি...'

আর বলবে না। ভালো হয়ে গেছে, জানি। মৃত্যুর পর কি আর এসব রোগ-শোক থাকে নাকি! কিন্তু কিছু না জানিয়ে এভাবে চলে যাবে তাই বলে!...ভালো হবার এত তাড়া ছিলো তার!...হয়তো বাতাসে মিশে আছে এখন সে, অথবা অনেক দূরে আকাশের সীমানা ছাড়িয়ে কোনো এক জায়গায় বসে দেখছে সবাইকে......

বাতাসে হয়তো উড়ে যাবে ওর নাম......সবার অলক্ষ্যে......

ঝিনু আপু, তুমি যেখানেই থাকো, ভালো থেকো...আর মনে রেখো, তোমাকে মন পড়বে......অনেক জায়গায়...অনেক ভাবে......সব স্মৃতিদের সঙ্গী করে নিয়ে.........




৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×