লেডিস ফার্স্ট
১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
(সপ্তম ব্লগ দিবসে আমার তিন শততম পোষ্ট।)
শ্যামাচরণ পাতলা গড়ন
থুত্থুরো এক বুড়ো
গঞ্জে যাবেন বেলা পড়েছে
করছে তাড়াহুড়ো।
খেয়ার মাঝি ভীষণ পাজি
বসল সে যে বেঁকে
গাই গরুটা নিবেন শুধু
তাদের সবাই রেখে।
বলছে শ্যামা, “ওরে মাঝি,
বিবেক কি তোর নাই,
মোদের সবাই বসিয়ে রেখে
পার করবি ঐ গাই”?
বলছে হেসে খেয়ার মাঝি
ফুলিয়ে বুকের ছাতি,
"গরু হলেও ফেলনা নয় তো,
ও যে নারী জাতি"।
কথা শুনে সবাই যখন
করছে গালাগাল
তখন মাঝি গরু নিয়েই
খাটিয়ে দিল পাল।
ফিরে এসেই ধমক খেয়ে
বলছে মাঝি রাগে,
"‘লেডিস ফার্স্ট’ এই কথাটা
পালন করেছি আগে”।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪
*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,...
...বাকিটুকু পড়ুনদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ...
...বাকিটুকু পড়ুন