somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুচী বাড়ির কুকুর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

ঘোড়াকে ভূত মনে করে যে ভয় পেয়েছিলাম, তা বাস্তব ঘোড়া হওয়ায় মনের সাহস আবারো বেড়ে গেল। দ্রুত হাঁটতে লাগলাম। কালী মন্দীর, কদমতলা নির্ভয়ে পার হয়ে পূর্ব দিকে চলে এলাম। ফাঁকা মাঠ। চারদিকে শুধু ফাঁকা। কোন গাছ গাছালি বা জঙ্গল নেই। কাজেই খুব একটা ভয়ভীতি করছে না। ফাঁকা মাঠ পেরিয়ে মুচী বাড়ির কাছে আসতেই আর একটি কঠিন বিপদে পরে গেলাম। মুচি বাড়ির কয়েকটি কুকুর হঠাৎ ঘেঁউ ঘেঁউ করে এসে পথ রোধ করে সামনে পিছনে ডাইনে বামে দাঁড়িয়ে গেল। এমন অবস্থা পা উঠানোর ক্ষমতা নেই। ধমক দিলেও কামড়াতে আসে, পা উঠালেও কামড়াতে আসে, নড়াচড়া করলেও কামড়াতে আসে। ভুতের ভয়ে যত না ভীত হয়েছিলাম তার চেয়ে বেশি ভীত হলাম। কোন ভাবেই কুকুরের হাত থেকে ছুটতে পারছি না। উপায়ান্তর না দেখে বীরবল মুচীর নাম ধরে ডাক দিলাম, ‘ও বীরবল কাকা, ও বীরবল কাকা, দু’তিনবার ডাক দিতেই বীরবল কাকা ঘর থেকে জবাব দিল, কেটা গো?
আমি জবাব দিলাম, আমি কাকা?
-- কি হয়েছে?
-- কাকা, কুত্তাগুলা আমাকে আটকে রেখেছে। তাড়াতাড়ি উঠেন নইলে আমাকে কামড়াবে।
বীরবল ঘর থেকে কুকুর দু’টাকে ডাক দিলো, ‘এই লালু ভুলু ইধার আও’।
কিন্তু কুকুরগুলা প্রভুর ডাকে সারা দিল বটে কিন্তু আমাকে ছেড়ে গেল না, বরঞ্চ লেজ নেড়ে নেড়ে আরো জোরে জোরে ঘেঁউ ঘেঁউ করতে লাগল। বীরবল মুচি যতই ডাকাডাকি করে ততই তারা আমার চারদিকে ঘুরে ঘুরে ভুগতে থাকে। কোন মতেই আমাকে তারা ছেড়ে দিচ্ছে না। আমি আবার বীরবল মুচিকে ডাক দিলাম, কাকা ওরা আমাকে ছাড়ছে না তো? আপনি একটু কষ্ট করে উঠে আসেন। নইলে কামড়াবে তো?
অগত্যা বীরবল কাকা উঠে এসে লাঠি দিয়ে কুকুর তাড়িয়ে দিল। কুকুরগুলো প্রভুর লাঠির ভয়ে বাড়ির দিকে চলে গেল। আমাকে একা দেখে বীরবল কাকা জিজ্ঞেস করল, আরে বাবু, তুমি কি একা?
আমি বললাম, হ কাকা, আমি একা।
-- কোথা থেকে আসছো?
-- শহর থেকে।
বীরবল মাথা এদিক ওদিক নেড়ে নেড়ে বলল, না না বাবু, এতো রাতে তোমার একা একা আসা ঠিক হয় নাই। তুমি ভুল করেছো বাবু ভুল করেছো। তোমার মোটেই একা আসা ঠিক হয় নাই।
আমি বললাম, কাকা সন্ধ্যায় ট্রেন ফেল করেছি। এই জন্যে এতো রাত হয়েছে।
-- রাত হয়েছে তো স্টেশনে থেকে যেতে। এতো রাতে একা আসা ঠিক নয় বাবু। যে কোন সময় বিপদ-আপদ হতে পারে।
-- কাকা, স্টেশনে একা একা বসে থাকতে মন চাইলো না, তাই চলে এলাম।
-- নিষেধ করি বাবু আর কখনও এভাবে আসবে না।
-- ঠিক আছে কাকা, আর কখনও আসবো না।
-- একা যেতে পারবে তো?
-- হ কাকা যেতে পারবো। বলেই কুকুরের কথা মনে পড়ে গেল। বললাম, কাকা একটু দাঁড়ান, আমি চলে গেলে আপনি চলে যাবেন। নইলে কুকুরগুলো আবার ধরবে।
-- ঠিক আছে বাবু, আমি দাঁড়ালাম তুমি চলে যাও।
আমি পা তুলতেই কুকুরগুলো আবার তেড়ে এলো। বীরবল হাতের লাঠি দিয়ে কুকুরগুলো তাড়িয়ে নিয়ে গেল। আমি কুকুর থেকে মুক্ত হয়ে দ্রুত পা চালিয়ে সামনে আগাতে লাগলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×