চরম সমস্যা
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
(ছড়াটি সহব্লগার ডঃ এম এ আলী ভাইয়ের অনুরোধে লেখা)
চেয়ারম্যান আর চেয়ারপারসন
একই যদি হয়
তারপরেতেও আলাদা আলাদা
কেমনে মানুষ কয়?
মহিলা হলে চেয়ারপারসন
পুরুষ চেয়ারম্যান
ডিকশনারী ঘাটতে গিয়ে
ভাঙল আমার ধ্যান।
জিজ্ঞাস করতেই এক মহিলা
ইনিয়ে বিনিয়ে ক’লো
চেয়ারম্যানের ‘ম্যান’ হওয়াতে
চেয়ারপারসন হলো।
‘ম্যান’ মানে তো পুরুষ মানুষ
নারী শব্দ নয়
এই কারণে নরীর বেলায়
চেয়ারপারসন হয়।
এমন অনেক শব্দ আছে
কি আর বলবো ভাই
নারীর বেলায় ‘পতিতা’ আছে
পুরুষের বেলায় নাই।
এখন দেখি রাজনীতিতে
সবাই হলো নেতা
কোনটা পুরুষ কোনটা নারী
বুঝিয়ে দিবে কে তা?
বাংলা ভাষায় নেতা-নেত্রী
সংসদে কেউ কয় না
ইংরাজীতে এইটার নাকি
কোনই অর্থ হয় না।
শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম।
(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
সময় ঃ ১২-১০মিঃ
০৩-০৫-২০১৬ইং
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন
প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-...
...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন