নগরবাড়ীর ঘাটে
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
যমুনা সেতু হয়নি তখন
নগর বাড়ি এসে
বাস গাড়ি আর যাচেছ নাতো
থামল হেথায় শেষে।
হোটেল বয়দের চেচামেচি
দিচ্ছে খাওয়ার লোভ
মাছি ভনভন ভাঙ্গা প্লেট
দেখলে উঠে ক্ষোভ।
তারপরেতেও ক্ষুধার জ্বালায়
গেলাম হোটেল ঘরে
সস্তা কাঠের চেয়ার টেবিল
নড়বড় নড়বড় করে।
ম্যানেজার সাব বসে আছেন
গায়ে গেঞ্জি শুধু
সামনে রাখা ঝোল তরকারী
চিংড়ি, ইলিশ, কদু।
জিজ্ঞেস করলাম লঞ্চের কথা,
‘কখন যাবে ছাড়ি’?
বলল হেসে, ‘এক ঘন্টা পর
বসেন তাড়াতাড়ি’।
খাওয়ার টেবিলে বসার পরে
যেই নিয়েছি ভাত
অর্ধ প্লেট না খাওয়াতেই
ধুয়ে ফেল্লাম হাত।
লঞ্চটি তখন ভেপু দিয়েছে
যাচ্ছে এখন ছেড়ে
ভাতের দাম ছাড়ছে নাতো
জোরেই নিচেছ কেড়ে।
তাড়াহুড়োতে দিলেম টাকা
খুচরা নাকি নাই
বত্রিশ টাকা বেশি দিয়েই
দৌড়ে গেলাম তাই।
লঞ্চটি তখন ছাড়ে ছাড়ে
উঠে পরলাম যেই
তাকিয়ে দেখি ব্যাগটি আছে
হাতের ছাতা নেই।
ছাতা রেখেছি হোটেল ঘরে
কেমনে যাব তীরে
লঞ্চটি তখন ছেড়ে দিয়েছে
যাওয়া হলোনা ফিরে।
তিনমাস পরে আবার গেলাম
নগর বাড়ির ঘাটে
ওই হোটেলে ছাতা চাইলে
আর কি দাবী খাটে?
দাঁত খেচিয়ে বলল কথা
হোটেল ম্যানেজার
ছাতা চাওয়াটা অপরাধ মোর
পাল্টা জবাব তার।
তার পরেতেও ওই ঘাট দিয়ে
করছি আসা যাওয়া
অনিচ্ছাতেও সেই হোটেলে
খেয়েছি রসের খাওয়া।
ছবি ঃ গুগল
রিপোষ্ট
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার...
...বাকিটুকু পড়ুন
---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।
বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।
তারপর...
...বাকিটুকু পড়ুনরাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে...
...বাকিটুকু পড়ুন