সামুর বন্ধুরা,
"একুশে বাংলা প্রকাশন" প্রকাশ করেছে আমার প্রথম কবিতার বই "অসমাপ্ত অপেক্ষা"। ২ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করেন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক আনিসুল হক। বইয়ের ভূমিকাও লিখেছেন তিনি।
অসমাপ্ত অপেক্ষা বইয়ে কবিতা আছে মোট ৫১ টি। আমি থিম নিয়ে খেলতে ভালোবাসি। এই বইয়ে অপেক্ষা বিষয়ে ৫টি, দেবী বিষয়ে ৫টি, ডি জেনারেশন বিষয়ে ১০ টি, অমীমাংসিত ও মা বিষয়ে ২ টি করে কবিতা আছে। নতুন ধরনের কিছু কবিতা পাবেন। পাবেন প্রেম, বিপ্লব, প্রকৃতি আর অন্যরকম কিছু যাতনার কবিতা।
বইটি সংগ্রহ করতে বইমেলাতে একুশে বাংলার স্টলে আসুন। স্টল নাম্বার ১৪,১৫..নজরুল মন্চের ঠিক সামনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





