আমার প্রিয় পোস্ট
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- শবের ডোবা, শবের ভাসা... - অশোক দেব
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- ১৫ আগস্টকে দখল করতে আর কী কী ইতরামি করা যেতে পারে - আরিফ জেবতিক
- ১৯৯৯ সালের দ্বিধার্ত দুই - আন্দালীব
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- কবিতার ভাষা। - ফরহাদ উিদ্দন স্বপন
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- আপনি কি পাকিজাত সারমেয়?? জি, আপনাকেই বলছি... ১ - আরিফুর রহমান
- ভালোবাসার জ্যামিতি - আমি ও আমরা
- --------- দীর্ঘ এগার বছর পর - রুবেল শাহ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- নাপিত হইবার সাধ এ জন্মে আর মিটিলনা। - ফরহাদ উিদ্দন স্বপন
- জঙ্গলের দাবী - আমি ও আমরা
- লাস্ট ট্রেন - বেবি রহমান
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- নবীনদের জন্য - নাদান
- দ্যা ডিনার উইথ সুকান্ত - আমি ও আমরা
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- পরী ও আবডালের ভুতুম - ফয়সল নোই
- শহরে এসেছো,প্রাণের অতিথি - হাবীব ইমন
- যদি কোনদিন। - রাতিফ
- কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার - মাহমুদুল হক ফয়েজ
- হলো না লিখা.......। - রাতিফ
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- আবার বনসাই কিছু... - আন্দালীব
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- নীল আকাশ আমি বলে দিলাম........../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- স্বপ্নচোর- ৬ষ্ঠ র্পব - এরশাদ বাদশা
- বৃন্দাবন, পরী এবং মা - সবাক
- অ্যান্টেনা গ্যালাক্সী - হুমায়রা হারুন
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- শিরোনামহীন-৮ - মাজুল হাসান
- তুলনামূলক আলোচনাঃ আস্তিকতা ও নাস্তিকতা - ফরহাদ উিদ্দন স্বপন
- সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে - প্রণব আচার্য
সবার বিপরীতেই থাকবো; সকল আরাধ্যকেই অবিশ্বাস করি এবঙ করবো; আমি জানি তারপরও প্রিয়তমা আমারই থাকবে...

একটি পংক্তির জন্য
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫০
তোমাকে দেবো বলে
গতকাল রাত থেকে চেস্টা করছি
কাটাকুটি হচ্ছে প্রচুর- ভুল বানান, ভুল উপমা..
তোমার জন্য, তোমার যোগ্য কোন পংক্তিই পাচ্ছি না খুঁজে
গতকাল রাতে বেশ বৃষ্টি হচ্ছিল
ভেবেছিলাম, রাতের মধ্যেই একটি দুর্দান্ত পংক্তি
রচিত হয়ে যাবে- হয়নি;
আজ সকাল থেকেই ভ্যাপসা গরম
সমস্ত রোমকূপ অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে-
এইসব চিৎকার অগ্রাহ্য করে
আমি বসে আছি
সামনে খাতা- অজস্র কাটাকুটি অঙকিত
মাটির সোঁদা গন্ধ আসছে ভেসে
অচেনা একটি পাখি আর্তনাদ করছে তারস্বরে
কিন্তু, এইসবে তো কোন লাভ নেই-
পংক্তি চাই; একটি আশ্চর্য সুন্দর পংক্তি-
আমি তোমাকে দেবো;
কিছু কিছু পংক্তি ভিড় করে মস্তিস্কে; কিন্তু
ওগুলো তোমার অনুপযুক্ত,
অমার্জিত, অশোভন বলে মনে হয়
দুপুর পেরিয়ে যাচ্ছে...
আকাশে মেঘ জমতে আরম্ভ করেছে
বৃষ্টি আসবে
চারিদিকে ব্যঙের কোলাহল
সবুজে সবুজ, প্রান্তরময় ঘাঁসফুল
পুকুরের জলে নিবিড় স্নিগ্ধ ঢেউ...
যাবতীয় পূর্ণতা চারপাশে; অথচ
একটি মাত্র পংক্তি-
তোমার যোগ্য-
কিছুতেই লিখে উঠতে পারছি না এখনও
দুপুর পেরিয়ে যাচ্ছে। যাক;
আমি বসে থাকবো-;
দিন
মাস
বছর চলে যাক;
যত সময়ই লাগুক, একটি পংক্তি-
তোমার যোগ্য- আমি অবশ্যই রচনা করবো।
একটি পংক্তির জন্য আমি
এই বৈশাখ থেকে অনন্ত বৈশাখ অবধি বসে থাকবো অবিচল;
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
লেখক বলেছেন: ধন্যবাদ মোতালেব ভাই
কালপুরুষ বলেছেন:
আহা! এ যে আমারি মনের কথা। আপনি লিখে ফেলেছেন। আমি এখন কি লিখি! না থাক, এটা পড়েই মনের সুখ নিবারণ করি। চমৎকার লিখেছেন।
লেখক বলেছেন: আমি আসলে আপনার মনের কথা বুঝেই কবিতাটা লিখে ফেলেছি; আসলে বোধটা আপনারই!!!!!!!!!!!!!!
কেমন আছেন কালপুরুষ ভাই?
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
একটি পংক্তির জন্য!!!!
ওহ দাদা পংক্তির জন্য কি আত্নদান। জীবনের ব্যবধানটুকু নিমিষেই ক্ষয়ে যায় একটি পংক্তির কাছে! যেনো নত হয়ে যাওয়া একটি পংক্তির কাছে.....
কালক্ষনের হিসেব নিকেশ ভূলে যাওয়া এক প্রথিকের একটি পংক্তি! যেনো বৈশাখীজনম একটি পংক্তির জন্য!
দিনের যাত্রায় সূর্য আসে আর রাতের নিস্তব্দতার সাথে চাঁদ, তাঁরাদের মাঝে বেঁচে থাকা। তবু্ও একটি পংক্তির জন্য বেঁচে থাকা। বেঁচে থাকা প্রনব'দার যাপিত জীবন...........
তবুও একটি পংক্তির জন্য বেঁচে থাকা.......
লেখক বলেছেন: দাদা, আপনার মন্তব্য আমার কবিতার চেয়ে সুন্দর
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মানবী
মুকুল বলেছেন:
একটি পংক্তির জন্য আমিএই বৈশাখ থেকে অনন্ত বৈশাখ অবধি বসে থাকবো অবিচল;
*****
- - -
দারুণ। এই কবিতাটা আমি লিখতে চাইছিলাম। আপনে আমার আগে লেইখা ফালাইলেন!
লেখক বলেছেন: আমি আসলে এটা স্বপ্নে পাইছি;
বোধ হয় কবিতাটা আপনারই বস্!!!
চিটি বলেছেন:
দুপুর পেরিয়ে যাচ্ছে। যাক;আমি বসে থাকবো-;
দিন
মাস
বছর চলে যাক;
যত সময়ই লাগুক.........।দারুন প্রকাশ
মন ছুঁয়ে গেলো
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি;
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম
মুকুল বলেছেন:
একটি কবিতা লিখবো বলে- - -
আমি তো ভালো লিখতে পারি না। তবু এইটা পইড়া দেখতে পারেন! আপনার শিরোনামের সাথে কিছুটা মিল আছে।
লেখক বলেছেন: পড়ছি বস্, ভাবের সমিল আছে;
আপনার কবিতাটা অসাধারন!
লেখক বলেছেন: হুম
সবাক বলেছেন:
এইসব লেখা পড়লে ভীষন হীনমন্যতায় ভুগি।মনে হয়, আমি আর কিইবা লিখি।
তাই ভাবছি এবার থেকে শুধু পড়বো।
+++++
লেখক বলেছেন: ধন্যবাদ সবাক ভাই;
লেখক বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়ার পেন্সিল ভাই;
আমি অধম কী লিখি না লিখি; আপনার ভালো লেগেছে জেনে আরও ভালো লাগলো
লেখক বলেছেন: হুম!
লেখক বলেছেন: হুম! বিষয়টাতো গভীর চিন্তার বিষয়!!!
লেখক বলেছেন: ধন্যবাদ দাউদ ভাই
মোস্তাফিজ রিপন বলেছেন:
আপনার কবিতার চেনা দৃশ্যকল্পগুলো কোথায়?
(আপনার পূর্ণাঙ্গে আপত্তি ছিলো কারো? ছবির বাকি অর্ধেক কার কাছে?)
'অনন্ত বৈশাখ অবধি বসে থাকবো অবিচল'- ভালো লেগেছে।
লেখক বলেছেন: মাঝে মাঝে চেনা দৃশ্যকল্পগুলো থেকে বিরতি নিতে ইচ্ছে হয়;
ক্লান্তিতে নয়, হেঁয়ালিতে...
পূর্ণাঙ্গতে আমারই আপত্তি! বাকীটা...
অন্তত একটা পংক্তিত ভালো লেগেছে জেনে ভালো লাগলো!
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে খুব।
লেখক বলেছেন: আইচ্ছা!
লেখক বলেছেন: আমার এই অনন্ত প্রতীক্ষা শুধু তোমারই জন্য... তোমার যোগ্য পংক্তি রচনার...
তৌফিক বিষাদ বলেছেন:
সময় বয়ে যাক সময়ের পথে কিন্তু কবি অবিচল বসে থাকলে আর কাজ হবে কখন?কবিতা চমৎকার হয়েছে। ++++++
একই সঙ্গে কবি ম. পানাউল্যাহ্ বলেছেন, এভাবে চমৎকার কন্ডিশনারযুক্ত।
লেখক বলেছেন: কবি বসে থাকবে কাব্য প্রসবের যন্ত্রণায়;
আপনাকে আর স্যারকে ধন্যবাদ
এরশাদ বাদশা বলেছেন:
রাজপুত্র, প্রজাগন ভীড় জমিয়েছে বেশ! 
আপনার এতোগুলো কবিতা! কোনটা ছেড়ে কোনটা পড়বো.. ভাবতে ভাবতে এই কবিতাটার শিরোনাম মনে ধরলো। পড়লাম.. এবং যথারীতি মুগ্ধ।
আমি আপনার কবিতাগুলোর খুঁত বার করার চেষ্টা করিনি কখনো। ইন ফ্যাক্ট বলা উচিত, পারিনি। । এ অধমের সে সাধ্য কোথায়....!
সবগুলোই পড়ার চেষ্টা করবো, ধীরে ধীরে....
লেখক বলেছেন: আমি আপনার পরবর্তি স্বপ্নচোরের অপেক্ষায়...
লেখক বলেছেন: ধন্যবাদ বসু দা
উত্তরাধিকার বলেছেন:
প্রণব দা,এক কথায় অপূর্ব !
যতটুকু ভাবনা - ততোটাই প্রকাশ ।
যতটুকু আকুলতা - পুরোটাই ছুঁতে পারা।
যতটুকু প্রতীক্ষা - পলকেই পেরিয়ে যাওয়া।
অনেক ... অনেক শুভেচ্ছা নিন।।
লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার ভাই;
আমার ব্লগে স্বাগতম!



















I saw the best minds of my generation destroyed by
madness, starving hysterical naked,
dragging themselves through the negro streets at dawn
looking for an angry fix,
angelheaded hipsters burning for the ancient heavenly
connection to the starry dynamo in the machin-
ery of night.
--Allen Ginsberg, Howl