আমার প্রিয় পোস্ট

আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন

০৫ ই জুন, ২০০৮ রাত ৯:২১

শেয়ার করুন:                   Facebook

(হুমায়ুন আজাদ স্মরণে)

আপনার কবর নুয়ে চুমু খাবেনা নক্ষত্রেরা; আপনার
কবরে ভালোবেসে গজাবেনা তৃনদল। আপনি জানতেন
এইসব অর্থহীন ভাবালুতা মাত্র। কবরে আপনা আপনিই
জমে আবর্জনা অথবা ফোঁটে ঘাঁসফুল। জীবনের প্রতিটি
নিঃশ্বাসে রচনার প্রতিটি পংক্তিতে আপনি
অস্বীকার করেছেন যে সকল মিথ্যাকে, আপনার মৃত্যুর পর
আপনারই সন্ততিরা সেই মিথ্যার জন্য অথর্ব রাষ্ট্রের নিকট
চাইলো রাষ্ট্রীয় ভিক্ষা। জীবন প্রণালীতে অথবা রচনাতে
যে সত্যের নির্মম আরাধনায় আপনি মৃত্যুপণ নিয়োজিত ছিলেন
মুত্যুর পর আপনার অসহায় অর্থহীন মৃতদেহের
সামনে দাঁড়িয়ে আপনারই প্রাজ্ঞ উত্তরাধিকার আপনাকে,
আপনার কর্ম সমূহকে সম্পুর্ণ ব্যর্থ করে দিয়ে
মহান মিথ্যার কাছে মৃত্যু-পরবর্তি শান্তি করল কামনা
জনসভার মতোন মানুষের বিশাল অরণ্যে। আর ঠিক
সেই মুহূর্তে তাৎপর্যহীন কবরে শায়িত হওয়ার কিছু পূর্বে
শহরের সবচেয়ে স্বচ্চতম আলোক গুচ্ছটিকে অবাক করে দিয়ে
বিশ্ববিদ্যালয়ের প্রিয় উম্মুক্ত প্রাঙ্গনে পরাজিত
সম্রাটের মতোন শোচনীয় ভাবে ব্যর্থ হলেন আপনি।

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৩৩৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুন, ২০০৮ রাত ৯:২৬
comment by: রাতিফ বলেছেন: প্রণব ভাই, কেমন আছেন? ইমন ভাইয়ের কী অবস্থা এখন?
০৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ও আছে মোটামুটি

২. ০৫ ই জুন, ২০০৮ রাত ৯:৪৪
comment by: সবাক বলেছেন: কবিতাটা একবার পড়লে অমর্যাদা করা হবে, এই ভয়ে ভীতু হলাম। তাই প্রিয় লেখার তালিকায় নিয়ে গেলাম।

ধন্যবাদ, প্রণব দা।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: লেখাতো কনভার্ট হচ্ছেনা; কী করি এখন?

৩. ০৫ ই জুন, ২০০৮ রাত ৯:৪৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: খুব চমৎকার হয়েছে
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই

৪. ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:১৬
comment by: রাশেদ বলেছেন: ভাল লাগছে।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: রাশেদ ভাই, এতদিন কোথায় ছিলেন? ....

কেমন আছেন?

৫. ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:২০
comment by: রুখসানা তাজীন বলেছেন: ঠিক। +
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ তাজীন আপু

৬. ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। মুগ্ধতা নিয়ে পড়লাম।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা

৭. ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:২৯
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: অসাধারণ......
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ অদ্ভুত আঁধার এক ভাই

৮. ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:৩৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: শান্ত ভাই আপনার দৃশ্যটা কিন্তু জোশ!

৯. ০৬ ই জুন, ২০০৮ রাত ১:৪৬
comment by: ফারহান দাউদ বলেছেন: ভাল লাগা নিয়ে পড়লাম।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ দাউদ ভাই

১০. ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৩
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: এ সপ্তাহের সেরা কবিতা এটি।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ রিপন ভাই :``>>

১১. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: স্বাপ্নিক বলেছেন: সুন্দর ...
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ধন্যবাদ স্বাপ্নিক ভাই

১২. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: অক্ষর বলেছেন: ভাল লাগছে।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই

১৩. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: রাতিফ বলেছেন: @ মোস্তাফিজ রিপন...........এই সপ্তাহ তো বটেই, এ কবিতাটা খুব

সম্ভবত গত কয়েক সপ্তাহের মধ্যেই সেরা কবিতা।

১৪. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: রেটিং বলেছেন: ভাল লাগল +
০৬ ই জুন, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই

১৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: সুরিজত স্বপন বলেছেন: ব্যার্থতার টুপি মাথায় ঘুরে বেরায় সমাজ বদলের বীরেরা
০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: সত্যিই কী ব্যর্থতা?

১৬. ১৩ ই জুন, ২০০৮ ভোর ৫:২৫
comment by: উত্তরাধিকার বলেছেন:
ভাল লেগেছে প্রণব দা।
১৩ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা

১৭. ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:০১
comment by: কঁাকন বলেছেন: অসাধারন
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৫১১