আমার প্রিয় পোস্ট
- পৃথিবী ক্রমশ হতেছে নিঝুম - ইমন জুবায়ের
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- আমার পিসিতে কিন্তু ইয়াহু মেসেঞ্জার ছিল না ( উৎসর্গ মুকুল, প্রণব আচার্য্য, সবাক আর তাদের এবঙ আমার ব্লগার বন্ধুদের) - অন্যমনস্ক শরৎ
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- শবের ডোবা, শবের ভাসা... - অশোক দেব
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- ১৫ আগস্টকে দখল করতে আর কী কী ইতরামি করা যেতে পারে - আরিফ জেবতিক
- একজন পিপড়া, একটা কবি এবং..... - মাঠশালা
- আপনি কি পাকিজাত সারমেয়?? জি, আপনাকেই বলছি... ১ - আরিফুর রহমান
- ভালোবাসার জ্যামিতি - আমি ও আমরা
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জঙ্গলের দাবী - আমি ও আমরা
- লাস্ট ট্রেন - বেবি রহমান
- কেন সমাজতন্ত্র? - আলবার্ট আইনস্টাইন - স্বাক্ষর শতাব্দ
- নবীনদের জন্য - নাদান
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- একটু একটু শরীর একটু একটু আলো - অশোক দেব
- পরী ও আবডালের ভুতুম - ফয়সল নোই
- শহরে এসেছো,প্রাণের অতিথি - হাবীব ইমন
- যদি কোনদিন। - রাতিফ
- কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার - মাহমুদুল হক ফয়েজ
- হলো না লিখা.......। - রাতিফ
- কবিতা: শীত - ছন্নছাড়ার পেন্সিল
- আবার বনসাই কিছু... - আন্দালীব
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- স্বপ্নচোর- ৬ষ্ঠ র্পব - এরশাদ বাদশা
- বৃন্দাবন, পরী এবং মা - সবাক
- অ্যান্টেনা গ্যালাক্সী - হুমায়রা হারুন
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার ছোট্ট মেয়েটি - রেটিং
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- শিরোনামহীন-৮ - মাজুল হাসান
আমার শহর
১৭ ই জুন, ২০০৮ রাত ৮:৫৩
১.
শহরটা চোখের সামনে বদলে যাচ্ছে। অথচ আমরা
কিছুই করতে পারছি না। রাস্তা-ঘাট, দালান-কোঠা, সবজি বাগান,
হলদে রৌদ্র, কি নির্মম ভাবে বদলে যাচ্ছে। অথচ আমরা...।
আমি তো এই শহরেই আছি, কোথাও যাই নি; কিম্বা
বার-চৌদ্দ বৎসর পর ফিরে আসা নই; তবুও
শহরের এই উন্নাসিক পরিবর্তন টের পাচ্ছি। শহরের মানুষগুলো,
আমার বন্ধুরাও ঠিক বদলে যাচ্ছে শহরের সাথে
পাল্লা দিয়ে। আমি শুধু পুরোনো বাতিঘরের মতোন, প্রাচীন দ্বার রক্ষীর
মতোন, দেবনাগরীয় ভাষার চিত্রকল্পের মতোন ক্ষয়িষ্ণুতায়
গা এলিয়ে পরিবর্তনহীন পড়ে আছি একা, নিঝুম!
২.
এ শহরে এখন রাত্রি ঘুমায় না। এ শহর এখন বারবনিতার ঘরে রাত কাটায় বিনিদ্র।
অনিদ্রায় ভুগছে এ শহর দীর্ঘ দিন। এ শহর জেগে উঠে সারা দুপুর ঘুমায়।
এ শহরের অলিতে-গলিতে বেড়েছে সফেদ পাঞ্জাবীর ঢল। পবিত্র কেতাবের
অলৌকিক ভাষায় এখন লেখা হয় দেওয়াল লিখন : ' পুরুষই নারীর জান মালের...'
এ শহরে রমনীরা অনিদ্রায় ভুগছে দীর্ঘদিন পুরুষেরই হেফাজতে!
৩.
আমাদের জন্যে এটি একটি দুর্ভাবনার শহর, শুধুই দুর্ঘটনার। সবকিছুই
অনিশ্চিত আমাদের জীবন যাত্রায়। তরল জ্যোৎস্না বাষ্প হয়ে উড়ে গ্যাছে
কবে। প্রবল প্লাবণের মতো এই ছিন্নভিন্ন শহর; প্রেমিকার শরীর থেকে
মুছে গ্যাছে কুয়াশার নিবিড় গন্ধ। মধ্যযুগে ফিরে যাওয়ার আয়োজনে
ব্যাস্ত কালো ধোঁয়ার উৎসমুখ এখন আমাদের শহর।
৪.
অশুভ প্রেতাত্মার মতোন অনটন ছড়িয়ে আছে এ শহরের প্রান্তে প্রান্তে
৫.
সব জ্ঞানই সত্য নয় জেনে অবিশ্বাসী হয় এ শহরের এক বিতৃষ্ণ যুবক
কয়েক মুঠো অন্ধকারের চিত্রকল্প দিয়ে চন্দ্রিমা মুছে দেওয়া যায় না
বাতিওয়ালা চলে গ্যাছেন কবে এই শহর ছেড়ে; শুধু বিতৃষ্ণ সেই যুবক
বসে আছে শহরের বিবর্ন জোছনায় এক খন্ড কবিতা হাতে নিয়ে।
আলী আরাফাত শান্ত বলেছেন:
দারুন লেখছোতো ভাইয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত ভাইয়া
মোস্তাফিজ রিপন বলেছেন:
আমার শহরের পরিবর্তন উন্নাসিকের মতো নয়, উদ্ভ্রান্ত দিশাহীনের মতো পাল্টে যাওয়া।ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ গুরু
প্রণব ভাই, আমি আজকে জে কবিতাটা দিলাম তার আগে আর একটা দিয়েছিলাম........যদি পারেন, কষ্ট কইরা আমার ব্লগে যেয়ে ঐ টা একটু দেখে আইসেন।
লেখক বলেছেন: আচ্ছা.....
মুকুল বলেছেন:
দারুণ লিখেছেন প্রণব। *****"আমার শহর"- এই শিরোনামে আমার প্রায় বছর দশেক আগের একটা লেখা ছিলো। যদিও খুবই সস্তা কথামালা!
লেখক বলেছেন: আপনার কবিতাটার একটা লিংক দেন যদি...
লেখক বলেছেন: এত অস্থির কেন? ধৈয্য ধরো;
;ধৈর্য্যবান্ লভতে জ্ঞানম্'
টেনশন নিওনা। সিরিয়াস কিছুনা
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ উত্তরাধিকার দা
লেখক বলেছেন: দিয়েছি; আর কি আছে?
মুকুল বলেছেন:
ওইটা ব্লগে দিই নাই এখনো। সুবিধার লেখা না!
লেখক বলেছেন: দিয়ে দেন
লেখক বলেছেন:
![]()
অশোক দেব বলেছেন:
খুব ভালো।যদিও আপনার শহর আর আমারটা এক না তবে যন্ত্রণাটা এক
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা
সব যন্ত্রনার রঙ আদতে একই
বসে আছে শহরের বিবর্ন জোছনায় এক খন্ড কবিতা হাতে নিয়ে।
লেখক বলেছেন: হুম!
মাজুল হাসান বলেছেন:
সুন্দর, ধারাবাহিক..সময় পরিভ্রমন, বীজের মতো ঘুরে দাঁড়ানোর বিষ...
শুভেচ্ছা আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও


















