আমার প্রিয় পোস্ট

আনন্দ ভ্রমন

১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২

শেয়ার করুন:                   Facebook

রাস্তায় ফিরে আসি; আধূনা পৃথিবী
শিস দিয়ে গান ধরে ট্রাকের হেল্পার
বিড়ি তার প্রসাধন নারকীয় প্রেম;
প্রধান আনন্দ তার ট্রিপ প্রতি পর
রঙণে শৃঙ্গারে রমনে পরস্ত্রী কর্ষণ
(আধুনা পৃথিবী তাই স্ত্রীও নয় কিঞ্চিতকর
স্বামীহীন শৃঙ্গারে তার বিনিদ্র ঘমার্ত ভ্রমন)
আধূনা পৃথিবী তাই ফিরে আসে সব
পথ তার রূপ পায়, পথিক সকল
রমনেই সুখ ভেবে আলিঙ্গনোৎসুক

মিথুন মৈথুন করে, হংস বলাকা
পক্ষিকূলও জানে রমন শৃঙ্গার ভ্রমন
পশুকূল জ্ঞাতিকূল, এ কূল সে কূল
পিতামহ রাম নাম জাপিবার কালে
পিতৃদেব ভাতৃদেব কণ্যা অবধি
কামরুপ কামাখ্যায় করিছে গমন;

অদৃষ্ট আধূনা তাই সড়কের ধারে
সংসার সংসার খেলা নির্ভিঘ্নেই চলে ;
হেল্পার বিড়ি ধরায় সাইড সিটে বসে
হৃদয়ে অনন্ত তার প্রেম লীলা চলে;
পরস্ত্রীর আলিঙ্গন ভীষণ মধূর
হাল্কা বাঁয়ে যাবে ট্রাক সতর্ক চালক;
ষ্টিয়ারিং ডান হাতে বাম পায়ে গতি
হৃদয়ে পরস্ত্রী রতি, ইচ্ছায় স্ত্রী সতি;

 

 

  • ৩৮ টি মন্তব্য
  • ২২৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
comment by: কঁাকন বলেছেন: হৃদয়ে পরস্ত্রী রতি, ইচ্ছায় স্ত্রী সতি;জটিল দাদা
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কাঁকন।

২. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৪
comment by: রাজামশাই বলেছেন: ভালো
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ;

৩. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১০
comment by: আমি ও আমরা বলেছেন: দারুন দাদা। প্রীয় পোষ্টে নিলাম কিছু শব্দ শিখার জন্য।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: কেমন আছেন বাপ্পী ভাই;


শুভ দুপুর! !!!!

৪. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৩
comment by: আমি ও আমরা বলেছেন: হা হাহা !!! এখন শুভ বিকাল বলেন।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হা হা হা...


শুভ বিকেল!!!

৫. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৩
comment by: তৌফিক বিষাদ বলেছেন:
এই হয় আমাদের প্রত্যেকের ধরণ
তবুও এইটা কেবল প্রকাশ বারণ।

ভালো লেগেছে।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: হা হা হা

৬. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৩
comment by: সবাক বলেছেন: হলুদ তারকা
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: হুম!

আওয়াজ নাই!

শুক্কুর বার আসতে আমার দেরী হতে পারে;

৭. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪
comment by: মাহমুদুল হক ফয়েজ বলেছেন: ছন্দে গন্ধে ভরপুর
পরস্ত্রীর প্রেমলীলা
শ্রুতিতে মধুর......
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

কালকে প্রথম আলোয় আপনার লেখাটি পড়েছিলাম! অসাধারন লেখেছেন।।

৮. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২২
comment by: মাহমুদুল হক ফয়েজ বলেছেন: ধন্যবাদ, সেটা ব্লগে পোষ্ট দিয়েছি্ ।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: দেখবো....

৯. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: দাদা, কবিতাটো পেলাম না।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: একটু প্রবলেম হইছে; শীঘ্রী পাবেন;



১০. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: ~টক্স~ বলেছেন: জটিল হইছে দাদা, আপনার কবিতা ভাল লাগে অনেক।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ টক্স

১১. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১
comment by: সবাক বলেছেন:
লেট ফি যতোই নির্ধারণ করি না কেন.. সাথে ঠিকই সোয়া বা সাড়ে থাকবে..:)
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ????

১২. ১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা নতুন কবিতা দিয়েছি, দেখে আসবেন।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: যাচ্ছি...

১৩. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
comment by: রাতিফ বলেছেন: অন্যগ্রহের এক কবিতা।




শুভেচ্ছা কবি।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: এলিয়েন পোয়েম !!!

১৪. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: মুকুল বলেছেন: হৃদয়ে পরস্ত্রী রতি, ইচ্ছায় স্ত্রী সতি

- - -
ঠিক

*****
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: :)

১৫. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২
comment by: আবু সালেহ বলেছেন: ""ষ্টিয়ারিং ডান হাতে বাম পায়ে গতি
হৃদয়ে পরস্ত্রী রতি, ইচ্ছায় স্ত্রী সতি;""



কেমতে কি???

১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: হুম!

১৬. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: রেটিং বলেছেন: ভাল লাগছে +++++
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই

১৭. ১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: আমি ও আমরা বলেছেন: একটা কবিতাই বটে। খালি পড়ি।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: :):):)

১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আহ্‌, কী মধুর এই আনন্দ ভ্রমণ। থেমে থেমে একটু একটু ঘুরে ঘুরে যেন মনটা নেচে বেড়াল!!

:):)
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: হুম!!!!!!!!!!!

১৯. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
এমনতর বাস্তবতা উঠে আসে আপনার লেখনীতে প্রণব দা,
পড়ে বিস্মিত হই...
ভাবি এত নিখুঁত করে সেও কি ভেবেছে যে হয়েছে অংশ সে ভ্রমনের...

খুব ভাল লাগে... আজও লাগলো।
:)
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: :)অশেষ ধন্যবাদ দাদা :)

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৫১০