আমার প্রিয় পোস্ট

দ্বীপান্তরে

১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৩

শেয়ার করুন:                   Facebook

আমারও মতের অমিল হলে দ্বীপান্তরে বসতি রেখে
ভাঙ্গা গলুইয়ের কাছে বন্ধকী রাখি পারাপার; অগ্নিভ সন্ধ্যায়
প্রান্ত-দ্বীপে আকাশ থেকে নেমে আসে যে আঁধার রঙের
উষ্ণতা, তাকে আমি অবহেলায় উপেক্ষা করে লিলিয়ান,
তোমারই মতো, তোমার ঘ্রানের মতো, তোমার লিপষ্টিকের
গৌরব-ম্লান করা নারীর নিকট সংস্থাপন করি আমার সময় প্রবাহ।

পৃথিবীর দিকে ফিরে আসা তোমার কখনোই হবে না;
ওড়ানর রঙ ফিকে হয়ে কালচে হ'লো; ঠিক তোমার মতো
তোমার নতজানু আঙ্গিকের মতোন। লিলিয়ান, তাই আমার
মতে অমিলের বিপরীতে সেই সস্তা রঙা মানবীর প্রতিষ্ঠা
আমার উদ্দেশ্যে যার প্রশ্নের বিরামহীন নিঃশঙ্ক আহ্বান;

আমার অপরাধী দৃষ্টি দ্বীপ-ভাঙ্গা অদৃষ্টের ঠাট্টায় মশগুল এখন।

 

 

  • ৪২ টি মন্তব্য
  • ২১০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: ফয়সল নোই বলেছেন: প্রণব আচার্য ,খুব ভাল লেগেছে লেখাটা।আপনাকে অনেক ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ ফয়সল নোই; :):):) কেমন আছেন আপনি?


২. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৭
comment by: অক্ষর বলেছেন: এইটাও ভালো লাগলো
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল:):):)

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: এরশাদ বাদশা বলেছেন: লিলিয়ান- কে?
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: Click This Link



৪. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১০
comment by: মাঠশালা বলেছেন: পরাপার বন্ধক রেখে বেশ মশগুল.......
কেমন আছেন?
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: এইতো;
আপনি কেমন?
অনেকদিন পর...

৫. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
comment by: ফয়সল নোই বলেছেন: আমার চলে যাচ্ছে কোনমতে।আপনি কেমন আছেন?
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আমিও একরকম... যাচ্ছে...

৬. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: রাতিফ বলেছেন: কবি, ইদানিং খুবই এমন হয়---আপনার কবিতাগুলো পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে যাই:)


ভালো থাকেন।
১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: হারিয়ে গেলেতো বিপদ! সে কোথায় হারিয়ে গেল?
আজকাল আর দেখিনা বড়...

৭. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: রাতিফ বলেছেন: :) ও একটু দৌড়ের উপর আছে, খানিকটা বিপদেও, ওর মায়ের খুব অসুখ, দোয়া করবেন।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: হুম!

৮. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪
comment by: সৌপ্তিক বলেছেন: পড়লাম। তিনবার। তার পর একটু একটু বুঝলাম।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: কবিতা একটু একটু করেই বুঝতে হয়; আমিও এভাবেই বুঝি!!!! :)

৯. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: কঁাকন বলেছেন: অসাধারন লাগলো
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কাঁকন :)

১০. ১৬ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: শেখ রহিম বলেছেন:

অসাধারণ আপনার পংক্তিমালা। সত্যিই অসাধারন আপনার লেখা।
+


আমার অপরাধী দৃষ্টি দ্বীপ-ভাঙ্গা অদৃষ্টের ঠাট্টায় মশগুল এখন।

সময়ের অদৃষ্টে অসময় বড় মশগুল! বিরামহীন ছুটছে
তবু্ও দেখা নাই...
তবুও সময়ের কালক্ষেপণ
আলোছায়ায়!
হয়তো এমনি হয়!




কেমন আছেন ?
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: আমি ভালো; আপনি কেমন?

১১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫২
comment by: মৈথুনানন্দ বলেছেন: চোখে পড়েনি? পুরোটা তো কমেন্টে দিয়ে দিয়েছি পরশু।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: পড়েছে; আগামী পোষ্টে ওটি দেবো;

দেখেছিস দাদা, কী খেলা দেখাইলাম!

১২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৫
comment by: এরশাদ বাদশা বলেছেন: বোঝা গেলো লিলিয়ান কে। :D
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: :D

১৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: আমি ও আমরা বলেছেন: জটিল কবিতা।
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: হুম!

১৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬
comment by: ফারহান দাউদ বলেছেন: চমৎকার। কেমন আছেন?
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: আমি ভালো; আপনি কেমন

১৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একটু একটু করে রক্তে সুর আর কবিতা প্রবিষ্ট হয়...

খুব ভাল লাগলো!
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: কেমন আছেন আন্দালিব?

১৬. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: সবাক বলেছেন: হলুদ তারকা





**নতুন কবিতা দিছি
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: যাচ্ছি...

১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার।
প্রণব দা,

লিলিয়ান সিরিজ হয়ে যেতে পারে...
এক্সক্লুসিভ !
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: :):):)

১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪১
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আছি, ভালই! চলে যাচ্ছে দিন... সমান্তরাল ঘূর্ণিতে:)
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: :):):)

সমান্তরাল ঘূর্ণিতে.. বেশ লাগলো কথাটা

১৯. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৯
comment by: শেখ জলিল বলেছেন: প্রণব আচার্য, আপনার কবিতা সবসময়ই টানে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ :):):)

২০. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: এত প্রশংসা পেলে মাথায় উঠে যেতাম নির্ঘাৎ।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: আমিওতো তাই করছি;) নিজেরই মাথায় উঠে বসে আছি...

২১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: কালপুরুষ বলেছেন: অতীব চমৎকার। বরাবরের মতোই।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৫১৫