আমার প্রিয় পোস্ট

অর্কেষ্ট্রা

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১

শেয়ার করুন:                   Facebook

ক.
পৃথিবীর দুরহতম আকাঙ্খার কাছে এইভাবে নিমজ্জিত হয়ে থাকে
আদিম কল্পণার অনুপ্রাস; হে সময়, হে অনুচ্চারিত প্রেম,
কোথায় গিয়েছে চলে আমাদের জানু আর জঙ্ঘার বিবিধ উচ্চারণ?
তরল জ্যোৎস্নার মতো বিষাদের কাছে (নিয়তির কাছে?)
ক্লান্ত মানুষের বোধের পরাজয় ঘটে। রাত আর অন্ধকার
এরকম ভাবে টিকে থাকে মস্তিস্কের কোষে কোষে;
খ.
ভুল বিন্যাসে লিখিত পংক্তিমালার সঙগে সহবাসের আকাঙ্খা
জাগিয়ে রাখেন নব্য কবি; বিস্তার করে চলেন শিল্পকলাহীন কবিতার স্তুপ
তিরিশি পঞ্চক আবার আসবেন কি আমাদের এই হিনমন্য
কবিতার উপত্যকায়? বুদ্ধদেব কি সুধীন্দ্রনাথ- উঠপাখি, জল দাও আমার শিকড়ে...
মাঝে মাঝে জীবনানন্দের কাছে কিছু ঋণ জমে আধুনিক
ছন্দের মাঝির বৈঠায়; আর সুধীন্দ্রনাথ? আজও চলছে পৃথিবী জুড়ে
নির্বোধেরই ভ্রান্ত দুঃস্বপ্ন;
গ.
ঈষানে ঈর্ষার বিষাণ আমাকে নিয়ে গ্যাছে অনেক দূরে; দূরতম শব্দের কাছে, পঙক্তির একেবারে শেষ সীমান্তে; অনিচ্ছার মেঘ যেখানে সমস্ত সকাল ভেসে চলে শুণ্যতার আবরণে; লহমায় ওড়ে বিষাদের তুলো যত্রতত্র; আমাকে নিয়ে যাবে তুমি? তুমি চরাচর আমার করেছ আলোকময়; তোমার যৌবনের কাছে বাধিত আমার প্রেম; বহুগামীতার ছদ্মবেশ আমার পুরুষময়। এ নদী থেকে ছুটেছি ও নদীর জলে অবগাহনে, সন্তরণে...। তুমি, তোমার ঈষানে ওড়ে ঈর্ষার নিশান; তোমার শাড়ির আঁচল হাওয়ায় ছুড়েছে হাতছানি?
ঘ.
মনে পড়ে, সবুজ অর্কেষ্ট্রার বাতাবরণে চিরকালীন কবিতার দুঃখকে ঢেকে রাখার সেই সময়? ছদ্মবেশী অনুরাগের কাছে জীবনের গূঢ়তর অধ্যায়ের পঠন লিখন; কারাগারের জমাট বাতাসের মতোন ঘিরে আস তুমি; আধুনালুপ্ত সময়ের তুমি কি শীতল স্পর্শ?
তুমি কি প্রেম? কাম? সহবাস? দেবী? অনাঘ্রাতা? কবিতা? বেশ্যা? দয়মন্তী?

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ১৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
comment by: আমি ও আমরা বলেছেন: দারুন!!!!! অসাধারন।

দাদা আপনার ও কবিতাটা পড়ব। সেটা চোখে পড়েনি। কথিকা পরেছি মাত্র।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: :)

২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
comment by: আমি ও আমরা বলেছেন: এটাও বেশ কয়েকবার আরো পড়তে হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: :):)

৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
অসাধারন প্রণব ভাই । চার সুন্দরের মাঝে কোন আন্তঃসম্পর্ক বুঝিনি কিন্তু। আলাদা চার অভিজ্ঞান কিন্তু ওদের প্রাপ্য। :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: :):):)

৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আরেক অর্কেস্ট্রা বাজলো মনে হয়! পড়ে খুব বেশি মুগ্ধ হয়ে যাই। বুঝে উঠি না কী বলবো। শব্দের পেছনে সবরূপ চেনাও যায় না ঠিক মতো, এমন ঘোর লাগে। এই যে শব্দের খেলা- কীভাবে ঘটালেন বড় জানতে ইচ্ছা হয়!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: শব্দের খেলায় আপনিও কম যান না!

:):):):)

৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০১
comment by: আমি ও আমরা বলেছেন: এইটা তো আমারো কথা। খালি বসে বসে শব্দের খেলা দেখছি।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: :):):):):)

৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০২
comment by: ফারহান দাউদ বলেছেন: হারমোনিয়াস।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: :):):):):):)

৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
comment by: হায়দার কািরগর বলেছেন: অদ্ভুত ! অদ্ভুত!! অদ্ভুত !!!

এছাড়া আর বিশ্লেষনের ভাষা পেলামনা।

ফিরে তাকানোর অনুভূতি আর শব্দের আদিম সুর মোহময় করে । কবিতার আবেশ ছড়িয়ে পড়ে শীতের জানালার ফাক গলে সারা ঘরময়।

ভাল কবিতার জন্য শুভেচ্ছা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: :):):):):):):)

৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
comment by: একরামুল হক শামীম বলেছেন:
আজও চলছে পৃথিবী জুড়ে নির্বোধেরই ভ্রান্ত দুঃস্বপ্ন;

দারুন।

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: :):):):):):):):)

৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪০
comment by: এরশাদ বাদশা বলেছেন: কবিকে সবাই অভিনন্দন জানান। প্রনব ভাইয়ের কবিতা স্থান পেলো নব আলোকে বাংলা ই-বুকে। অভিনন্দন!!!!!!!!



নব আলোকে বাংলা-প্রণব ভাইয়ের কবিতা
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন:
:):):):):):):):):)

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪১
comment by: অক্ষর বলেছেন: ভাল কবিতা
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: :):):):):):):):):):)

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
comment by: রাতিফ বলেছেন: প্রণব ভাই, এই কবিতাটা অনেক আগে একবার দিয়েছিলেন, ঠিক না?

কবিতাটা আক্ষরিক অর্থেই অসাধারণ.........এই ধরনের কবিতা কাল ভদ্রেই আসে, তাই যতবারই আসুক তাতে কোন সমস্যা নাই।


ভালো থাকেন
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আগে দিয়েছিলাম....


:):):):):):):):):):):):)

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: রাতিফ বলেছেন: খাইছে ! প্রণব ভাই, ছবি তো সেই রকম দিছেন:)
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: :``>>

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: আমি ও আমরা বলেছেন: এইডা আমি কার ব্লগে আইলাম। ছবি দেইখা প্রথম ধাক্কা খাইছি। জটিল।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: ভাবলাম সবাই ছবি চেঞ্জ করতেছে, তাই আমিও.... :)

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
comment by: উত্তরাধিকার বলেছেন:
প্রণব দা,
অসাধারন লাগলো।

ছবিটাও চমৎকার।

:)
অনেক অভিনন্দন আপনাকে।
সাধুবাদ নিন কবি।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ উত্তরাধিকার দা....

১৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৬
comment by: কঁাকন বলেছেন: অসাধারন
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩২

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কাঁকন ; শুভ সকাল

১৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪০
comment by: আমি ও আমরা বলেছেন: শুভ সকাল নায়ক।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: কবি থেকে নায়ক? নাহ্ !


নায়ক হইবার সাধ নাই;)

১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: "ভুল বিন্যাসে লিখিত পংক্তিমালার সঙগে সহবাসের আকাঙ্খা
জাগিয়ে রাখেন নব্য কবি; বিস্তার করে চলেন শিল্পকলাহীন কবিতার স্তুপ"

এইডা হইছি আমি। কেমন আছেন দাদা? +++++
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: এইতো, আছি আরকি :)

 



 


কবিতা পুড়ছে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৬৪৮৭