somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: পরী

০৫ ই মার্চ, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জবির উদ্দিনের কয়েক দিন ধইরা মনে শান্তি নাই। মাইয়া বড় হইছে। এখন বিয়ার বয়স; কোথায় মাইয়া একটু রইয়া সইয়া চলবো, তা না পড়ালেখার নাম কইরা ঠেঙার মতো দামড়া পোলাগো লগে রাস্তাত রাস্তাত চরে। মাইর ধইর দিয়াও কাম হয় নাই। তিন দিন ঘরে আটকাইয়া রাখছে, কোন লাভ হয় নাই। অনেক ভাইবা-চিন্তা জবির উদ্দিন ঠিক করলো মাইয়ারে বিয়া দিয়া দিবো। এরপর জামাইর বাড়িত যাইয়া শশুর-শাশুড়ীর কিলগুতা খাইয়া যদি ঠিক হয়। মনে মনে ছেলেও ঠিক কইরা রাখছে। অখন ফরিদ মিয়ার লগে আলাপটা পাড়ন কাম। ফরিদ মিয়া রাজি হইলেই সই। অবইশ্য রাজি না হইয়া কই যাইবো, মাইয়া আমার দেখতে শুনতে খারাপ না, জবির উদ্দিন মনে মনে ভাবে। ঠেঙা হইলেও সংসারের কাজকামেও মন আছে। পড়ালেখাও আছে। ফরিদ মিয়া রাজি না হইয়া উপায় কি? পুরা গ্রামে তার মাইয়াই বিএসসি পাশ দিছে। অখন এমে (এম.এসসি.) পড়ে। এটা ভাবতে ভাবতে জবির উদ্দিনের মন কিছুটা হালকা হয়। ফুরফুরা ভাব নিয়া ডাকে, ও পরীর মা, কৈ গেলা? একটু শুইনা যাওতো।

পরী ডাক নাম। ভালো নাম জান্নাতুল ফেরদাউস। কলেজে বন্ধুরা ডাকে ফেরদৌস বলে। বাড়ীতে আব্বা-আম্মা, আত্মীয় স্বজনরা পরী বইলাই ডাকে। আমরাও এই গল্পে ওকে পরী বলেই উল্লেখ করবো। পরী শব্দটি তুলনামুলক সহজ এবং উচ্চারণ বান্ধব বলে।

তো, জবির উদ্দিন যখন মেয়ের বিয়ের ব্যপারে পরীর মায়ের লগে যুক্তি পরামর্শে ব্যস্ত, পরী তখন জু'লজি সেমিনারে প্রেমিকের পরবর্তি চুম্বনের প্রত্যুত্তরে নিয়োজিত। পাঠক, আমি পরীর প্রেমিকটির কোন নাম দিবো না। এই গল্পে কিম্বা পরীর জীবনে এই প্রেমিকটির বিশেষ ভূমিকা নেই বিধায় তাকে আমি ইগনোর করে যাবো। না, কোন ক্ষোভ/ঘৃনা থেকে নয়, অগুরুত্বপূর্ন চরিত্র নিয়ে মাথা ঘামানোর অনিহায় এ ব্যবস্থা।

*
ফরিদ মিয়ার পৈতৃক নিবাস সন্দ্বীপ। নিজের ব্যবসা সূত্রে তিরিশ বছর হয় এই এলকায় স্থায়ি হয়েছন। একটা বাড়ী করছেন, জামি-জিরাতও কিছু করছেন এই তিরিশ বছরে। এলাকার মান্যগন্যদের মধ্যে তিনিও একজন। সালিশটালিশে নিয়মিত ডাক পান গত দশ বছর ধরে। তাঁর ছেলে আহমেদ জসিম; একটা প্রাইভেট ব্যাংকে আছে। চাকরিসূত্রে চট্টগ্রাম থাকে এখন। স্বভাবতই বিয়ের বাজারে তার বেশ দর। জবির উদ্দিন তাই নিজে সরাসরি প্রস্তাব না দিয়ে সোবহান প্রফেসরকে দিয়ে প্রস্তাব দেওয়াবেন বলে ঠিক করেছেন। সোবহান প্রফেসরের বাড়ীও সন্দ্বীপ, তাই এই চিন্তা। সোবহান প্রফেসর পরীদের ডিপার্টমেন্টের টিচার। প্রভাষক যদিও, কিন্তু সমাজে কলেজ শিক্ষকদের প্রফেসর খেতাবটি বাই ডিফল্ট তাঁরও জুটে গেছে।

এই বাই ডিফল্ট প্রফেসরের সফল ঘটকালিতে কোন এক কার্তিকের দ্বিতীয় শুক্রবার বাদজুমা পাঁচ লক্ষ এক টাকা দেনমোহরে পরীর রিয়ে হয়ে গেল সন্দ্বীপ নিবাসী মোঃ ফরিদ আহমেদের কনিষ্ঠ পুত্র মোঃ জসিম আহমেদের সাথে। বিয়ের পিড়িতে বসার আগে শেষ ফোনালাপে পরীর প্রেমিকের শেষ সংলাপ ছিল, স্যরি।


(চলবে)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×