আমার বিমর্ষ ছাত্রী। তার কথা ভাবতে ভাবতে এ ক'টি লাইন-
১)
এই কঙক্রিটের জঙ্গলে তুমি ভালোবাসছো;
ধীরাজ সিংহের পুকুর পাড়ের চুনসুরকির
জলসায় প্রবল কামনা করছো
সন্ধ্যার মৃদু উষ্ণতায় মগ্নতা চাচ্ছো
গভীর রাতে ফোনরাখা বিরহে নাম জপছো
২)
আকাশকে আকাশ ভাবো উড়বার সাধ নিয়ে;
আমি ভাবি গুচ্ছগুচ্ছ আমারই ছায়া
কাতর মেঘের কান্নার শব্দে; তোমার আকাশ
মানে জানলার ঐ টুকরো রোদের বিষন্নতা
৩)
তোমার দেবতাদের আমি বন্ধু; তাদের লালার
প্রতিবিম্বে বনান্তের ঘ্রাঁন- মেঝেতে পড়ে থাকুক
অর্ঘ্য রাশি আর প্রণামের ভাঁজ; তাকালেই দেখি
গাছের বিন্যাসে আমি আর আমি সিঁথিবনে
মেরুন অভিশম্পাতে ক্রমেই জেগে উঠছি
৪)
এ তো মনোবৈকুল্য! কে কাকে স্পন্দিত করছে!
আমার পথ হাঁটায় যারা আছে বিচূর্ন মাটি হয়ে
তারা কেউ আমার হবে না; বুদ্ধিহীন কবিতার
নির্গন্ধ বিন্যাশ তোমাকে রাত জাগিয়ে রাখে;
ছাত্রী, তোমার প্রযুক্তবিষাদ, ধূর্তহাসির গোলাপী
ফ্রক, গলিত দৃষ্টি কোই?
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


