- স্যার, আপনার আর কিছু লাগবে?
- না, থ্যাঙ্কস
- আমি আজকে ফ্রি আছি, স্যার
- না, আর কোন কাজ নেই তোমার আজকে
- স্যার, আমার বাসায় যাবার তাড়া নাই
- আজকে আর কাজ নেই, রান্না করারও লোক আছে
- আমি ভূমির কথা বলছি, স্যার
- সমর্পিত হতে চাও?
- হ্যাঁ
- কেন?
- আপনি আমার কাছে ঈশ্বর সমান
- কেন?
- একমাত্র আপনিই এ ভূমির দখলদারিত্ব চান নি কোন দিন
- ঈশ্বরকে দখল করতে চাও
- না, আরাধনা করতে চাই, স্বেচ্ছায় অধিকৃত হতে চাই
- তারপর তো তাহলে আমি আর ঈশ্বর থাকবো না
- স্যার, আপনি ঈশ্বরই থাকবেন; যেহেতু আমি সমর্পিত হতে চাই
- না, আরাধনা চাই না
- যোগ্য নই, স্যার?
- না, সেরকম নয়
- তবে?
- আমি ইশ্বরই; ঈশ্বরের আরাধনার প্রয়োজন হয়না
- কেন?
- কারণ ঈশ্বর নপুংশক হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



