ইচ্ছে হয় লুটিয়ে পড়ি নিঃস্তব্ধ হাপড়ে-;
স্থিরতা, কতবার প্রতারিত হবো? ফুসফাস বাতাসে
কেমন জ্বলছে আগুন, দেখেছো কয়লার ফুল?
দেখেছ, নিয়ত নামছে বৃষ্টি করিডোর জুড়ে
তাকিয়ে আছি মুখোমুখি আমি আর অভিকর্ষ বল
দেখেছ কেমন নামছে রাত, কেমন উড়ছে মাছি
আলোভেদী; চেয়েছ নিপুন নির্ভরতার স্বরলিপি
নিয়েছ উড্ডীন পতাকার ভার; হাড়ের গন্ধ নাকে
এলে শেয়ালের লেজের ধূর্ত অভিসন্ধ জেগে ওঠে
আমাদের নখের নামতায়; ও আমার নেলকাটার,
তীক্ষ্ণতম চাপে ফালি ফালি হয়ে যাবেতো আমাদের
নম্র হিংস্রতা-
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


