সামহোয়ারে মেয়েরা কম, তবে খাতির বেশি
২৬ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৬
দেশে পোলা-মাইয়ার আনুপাতিক হার প্রায় সমান। কিন্তু আর সব ক্ষেত্রের মত সামহয়ারেও প্রমীলা ব্লগারের সংখ্যা নিতান্তই কম। এতটাই কম যে সংখ্যালঘু (!) শব্দটাও মানানসই না। এদিকে ব্লগারের লিস্টে যা দুএকজন প্রমীলা নাম চকচক করে,তাদের সবাই আবার নিয়মিত লেখেন না। ফলে সামহয়ারেও প্রমীলা ব্লগারের সংখ্যা হতাশাজনক। তবে যে দুএকজন এখানে লেখালেখি করেন,তারা সৌভাগ্যবতীই বটে। কেননা নারী ব্লগারের পোস্ট স্বভাবতই কমেন্টসে পুস্ট থাকে। ভালো লাগে। বিনোদিত হই। আর কিছু কিছু ছেলের(!) পোস্ট মন্তব্যের লেজতো বাড়েই না, উল্টো লেজবিহীন হয়ে থাকে। পোস্ট খাঁ খাঁ করে। হাপিত্যেশ আর দীর্ঘশ্বাস দীর্ঘতর হয় ব্লগারের। হতাশ হয়ে পড়ে লেখক। আমার এক বন্ধুর কথাই ধরা যাক-সে তো আর ব্লগে পোস্ট দিতেই আগ্রহী না। বিশেষ করে তার নিজের নামে। সে এখন জরিনা ,সখিনা কিংবা এরকম কোনো এক মেয়ের নামে ব্লগে নিজেকে আত্মপ্রকাশের অভিপ্রায় এবং তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে! তবে কোনো মেয়ের নামে সে সামহোয়ারে রেজিস্ট্রেশন করেছে কিনা তা জানা হয়নি।
তার হতাশা এবং ক্ষোভের জবাবে বলেছিলাম- ভালো লেখো, মধুর লোভে ভ্রমর গুনগুন করবেই। শুধু শুধু ব্লগারদের নারী-পুরুষ নামে বিভাজিত করনা। শুনে সে শুকনো হাসিতে আমায় জানিয়েছিল-
নারীকে নারী বললে যদি অপরাধ হয়, তবে আম, জাম , কাঠালকেও ফল না বলে তার নিজের নামে ডাকলে ভুল কিংবা অপরাধ হতে পারে। এবং হয়ত আম, জাম মাইন্ডও করতে পারে। কেননা নারী যদি নারী না হয় তবে ফলেরা কেনো আম, জাম , কাঠাল হবে, বলতে পারিস?
তার প্রশ্ন আমায় নির্বাক করে দিয়েছিল।
একরামুল হক শামীম বলেছেন:
হুমম বুঝলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। শামীমের খবর নাই কেন? আচো তো ধরায়, নাকি নাই?
লেখক বলেছেন: যুগান্তরে গেছিলা?
লেখক বলেছেন: তার মানে কি নারীরা ছদ্ম নামে পুরুষ সেজে লিখছে? বুবুজান কেমন আছেন? বাবু ভালো আছে তো?
লেখক বলেছেন:
আপনিও কি তাই বলতে চেয়েছেন ? বুঝলাম না।
শরীফ ফয়সাল বলেছেন:
ভাল লাগলো। ধন্যবাদ।
লেখক বলেছেন: ছবিতে ভীষণ উদাস মনে হচ্ছে তোমাকে!
কষ্টে আছ নাকি?
লেখক বলেছেন: আসল নামে লিখতে দোষ কোথায়? আপনিও কি নিকের আড়ালে চেনা জনের অচেনা রুপ?
ঘাসফুল বলেছেন:
সিটিজি৪বিডি: লিপিকার বলেছেন: সারিয়া তাসনিম বলেছেন:নিকের আড়ালে লুকিয়ে আছে অনেক অনেক নারী ব্লগার ---হক্কথা........একদম ঠিক্কৈছে।
লেখক বলেছেন: ঘাসফুল!
আপনি একবাক্যে সমর্থন করলেন সারিয়াপু, সিটিজেন৪বিডি এবং লিপিকারকে।
এত কনফিডেন্টলি বললেন কীভাবে, জানতে ইচ্ছে করে?
লেখক বলেছেন: তাই বুঝি?
আরেকটু সহজ কইরা কইতেন যদি বুজতে হগ্গোলের সুবিধে হইতো।
অ রণ্য বলেছেন:
হা হাখুব মজার একটা ব্যাপার
এবং অনেকটাই সত্যি
তবে এটাও কিন্তু সত্য হতে পারে দুদিকেই
নারী পুরুষ নিক এ
আর পুরুষ নারি নিক এ
লিখছে
আসলে আমার বিভ্রান্ত হতে পছন্দ করি
আর তাই হই
লেখক বলেছেন: হয়ত বা হতেও পারে!
অ রণ্য বলেছেন:
তবে যারা নিজের মুখাকৃতি ব্যবহার করেছেনতারা অধিকাংশই এই দায়ভার থেকে মুক্ত
আর যাদের নেই
হা হা !!!!!!!!
লেখক বলেছেন: হুম। রাইট। তবে কখনো সখনো এখানেও বিভ্রান্তি থাকতে পারে। তবে সামহোয়ারে দেশি ব্লগারদের দ্বারা আবিষ্ট হওয়ায় অন্যের ছবি নিজের বলে চালিয়ে দেওয়ার ঝুঁকি কেউ নেবে না বোধ হয়।
ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন।
রাজামশাই বলেছেন:
তোরে মাইনাচ
লেখক বলেছেন: রাগ কইরচেন দহি। হুদাই মাইনাচ দিলেন।
মইন্ড করি নাই।
পাগলে কি না করে , হে তো হগলেই জানে।
ভালা থাইকেন গো পাগলা চাচা!
রাসেল ( ........) বলেছেন:
ল্যাজালদের ল্যাজের দৈর্ঘ বাড়ালে বিপদজনক হবে সেটা।অনেক সময় নাকি এটাতে উল্লেখিত ব্যক্তিরক কথা বলতেও সমস্যা হয়। ওয়ার্ডড্রোবের পরিবর্তনের বিষয়টাও ভাববার মতো।
তাই তারা লেজবিহীনদের ল্যাজ উপহার দেয়। যার যেটা প্রয়োজন।
লেখক বলেছেন: যার যেটা প্রয়োজন। ভালোই বলেছেন দাদা।
আমিও এটা বিশ্বাস করি।
ধন্যবাদ। ভালো থাকবেন।
আতাহার বলেছেন:
প্রমীলাদের নিয়ে লিখলেও দেখছি পোস্টের লেজ বড় হয়
লেখক বলেছেন: হুম। তাইতো!
অতন্দ্র প্রহরী বলেছেন:
আপনি কোন ক্যাটাগরীতে পরেছেন?
লেখক বলেছেন: লানচিয়েন পড়েছেন না। গল্পের লেখকের মত আমিও মেয়েদের না বলা , এখনও শিখতে পারিনি।
ভালো থাকবেন।


















