somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইটুকুই, আর নাই!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন বর্ষাকাল। আষাঢ় নিভু নিভু। শ্রাবণের লক্ষণ জেগে ওঠার কথা। কিছুদিন হল তা অবশ্য বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। সকাল সাড়ে সাতটায় মেস থেকে বের হলাম ঝকঝকে মিষ্টি রোদ মাথায় নিয়ে। ভার্সিটির বাস ছাড়ার সময়ও সূর্যের অমায়িক হাসি। অর্ধেক পথ যাবার পর সূর্য উধাও! খানিক পর একেবারে গুড়িগুড়ি বৃষ্টি, চপলের ভাষায় ‘তুষার বৃষ্টি’। বাস থেকে নামার সময়ও একি অবস্থা। সন্দেহ নেই চমৎকার আবহাওয়া। এর ফলে নিজের ভিতর খানিকটা রবীন্দ্রভাব উদয় হওয়াটা অন্যায় কিছু হবার কথা না!

কিন্তু চার পাঁচ পা এগুনোর পর যে জাতীয় বৃষ্টি শুরু হল তাতে ভিজে ভিজে আমার পক্ষে রবীন্দ্রভাব বজায় রাখা সম্ভব হল না! সুতরাং সবার সাথে আমিও দিলাম ভোদৌঁড়। সেন্ত্রাল লাইব্রেরির নিচে আসতে আসতে যা ভেজার মোটামুটি ভিজে গেলাম। ‘petroleum & mineralogy’ ক্লাস। দেরিতে গিয়ে অযথা স্যারের দুর্বোধ্য ভাষার তিরস্কার শোনার প্রশ্নই আসেনা। আর যা ভেজার তা তো ভিজেই গেছি। সুতরাং ‘E’ বিল্ডিং বরাবর আরেকটা ভোদৌঁড় এবং তাতেও পৌঁছতে দুমিনিট লেগে গেল। বিল্ডিং এর সিঁড়িতে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভেজার আসলে অনেক কিছুই বাদ ছিল!



স্যার তখনো আসেননি। আচমকা cats & dogs ধরণের বৃষ্টি drizzling এ রূপান্তরিত হল। মিনিট দুয়েক পর সূ্র্যের সেই অমায়িক হাসি।

একে একে ক্লাসের বাকি ছেলেমেয়েগুলো হেলেদুলে আসতে লাগলো।

- কীরে এতো তাড়াতাড়ি এলি যে?
সাঈদ আসলে প্রশ্ন করলনা। ভদ্রতার খাতিরে যে বলা তাও না। ইচ্ছে হল বলল এবং বলেই চুলে গেল।

- খবর কী…
এটাও কোন প্রশ্ন না। কারণ জুনায়েদ কিছু না শুনেই চলে গেল।

- আরে তূর্য ভিজলে কীভাবে?
এতক্ষণে একটা প্রশ্ন হল। প্রশ্নকর্তা মাইন যাকে বিশেষ কারণে যুদ্ধাপরাধী বলে ডাকা হয়। যদিও মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মার সম্ভবত বিয়েও হয়নি!

প্রশ্ন শুনে মনে হল বৃষ্টির দিনে একটা মানুষ কীভাবে ভিজেছে তা একটি বিরাট কৌতূহলের ব্যাপার।
- আসার সময় বিডিআর গেট এর পুকুর থেকে দুটো ডুব দিয়ে এলাম।

যথেস্ট পরিমাণ অপমানজনক উত্তর। মাইন তাতে বিশেষ অপমানিত হয়ছে বলে অবশ্য মনে হলনা।

ক্লাস রিপ্রেজেন্টেটিভ মাসুদ একটা ফাইল হাতে ঘোরাফেরা করছিল। জিজ্ঞেস করলাম,

- ক্লাস হবেনা?
- না। জানিস না?
- আমাকে মিসকল দিবি না…
- চপল কে তো বলেছি তোকে জানাতে। ও জানায়নি?


[ এই লেখা আর আগানোর কোনো সম্ভাবনা দেখিনা!]
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×