উড়ে বেড়ানো যেত,
থাকতো না কোন বাধা
থাকতো না কোন ভয়।
প্রজাপতির রঙিন ডানার মত যদি
মনকে রাঙানো যেত,
থাকতো না কোন ব্যাথা
থাকতো না কোন ক্ষয়।
প্রজাপতির চঞ্চলতার মত যদি
ফুলে ফুলে খেলে বেড়ানো যেত,
থাকতো না কোন নিরাশা
থাকতো না কোন পরাজয়।
কিন্তু.....
আমাদের নেই কোন স্বাধীনতা,
আমরা রঙিন ডানার রঙে মনকে রাঙাতে পারিনা,
আমরা চঞ্চলতার খুশিতে খেলা করতে পারিনা,
আমরা হচ্ছি দামী শোকেসের ফ্রেমে সাজানো
রঙিন প্রজাপতিটার ফসিলের মত।
যারা শুধু শোকেসেরই শোভা বাড়াতে পারে
বাইরের দুনিয়া আমাদের জন্য একটা স্বপ্নরাজ্য ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


