শিশির ভেজা সকালে সূর্যের আলাপন,
কচি লাওয়ের ডাটাতে আঁকে দিল চুম্বন।
ঝির-ঝির মৃদু বাতাশে দূর্বা ঘাস দোলে
লেজ উচিয়ে দুয়েলদুটি মনের সুখে খেলে।
কৃষ্ণচূড়ার সবুজ পাতায় লালের বাহার,
উড়ন্ত মেঘ বলে প্রেমে পড়েছি গো তোমার।
তুমি চাইলে ঝরে পরবো বৃষ্টির জল হয়ে
পথিক প্রসংসায় পঞ্চমুখ তোমার পানে চেয়ে।
পূবের সূর্য পশ্চিমে গেল হেটে
সাগর জলে লাল শোভা ফোটে।
ছায়া মায়া ঘেরা সবুজ পাহাড়ে,
বর্ণিল মেঘ জমেছে মাথার উপরে
বিকালের সূর্যের আভা গায় লেগে,
দিন শেষে ক্লান্ত মনে হিন্দোল জাগে
তাই দেখে,মনে হয় বিরহী প্রেমিকা
উদাসী আনমনে বসে একা একা;
ভাবছে তার মন মানুষের কথা
অনুভব অলক্ষের নীরব ব্যাথা।
তোড়-জোর সমাপন গীত পাখিদের পাহাড়ে
আস্তে আস্তে মুছে গেল সব, শেষে আঁধারে।
রচনা ২৯/০৭/২০১০ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


