আমার প্রিয় পোস্ট
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বীরাঙ্গনা ......... আজো ক্ষমা চাই তোমাদের কাছে........ - হনলুলু
- বৃষ্টি এবং টেলিপ্যাথী - উত্তরাধিকার
- বাক্যমুক্তি...................... (গল্প) - রন্টি চৌধুরী
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- একাকিত্বের অন্ধকারে ----- - বিষাক্ত মানুষ
- অতিক্রান্ত সময়...... তুমি...... আমি...... - দেবদারু
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- ঘুমের আবেশে,ভালোবেসে... - ২য় জীবনানন্দ
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
পূর্ণতার প্রতীক্ষায়...
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩
আজও কারো ভালোবাসা ভরা হাতের পরশ আমার গাল বেয়ে পরা চোখের জল মুছে দেয়নি
আজও ভালোলাগা মিস্রিত লজ্জার লাল আভায় গাল রাঙিয়ে রিকসায়ে কারো পাশে বসা হয়নি
পহেলা বৈশাখে আমার আজও শাড়িই পরা হয়নি, কপালে লাল টিপ দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়নি "আমায় কেমন লাগছে?"
শীতের বিকেলে ঠান্ডায় জুবুথুবু হয়ে সংসদ ভবনের কুয়াশা মাখা স্বপ্নিল রাস্তা দিয়ে ধির পায়ে হেঁটে হেঁটে একি চাদরে দুজন দুজনের উষ্নতা খোঁজা হয়নি
বিকেলের মিষ্টি রোদের আলো-ছায়ায় দুজন দুজনের চোখে অপলক দৃষ্টিতে তাকানো হয়নি আজও
বিশাল নদীর বুকে ছোট্ট নৌকায় ঢেউয়ের তালে তার সাথে তাল মেলানো হয়নি
দুপুরে আজ খাইনি শুনে মমতা মাখা কন্ঠে তার বকা শোনা হয়নি" যাও জলদি খেয়ে এসো"
দোকানে ঝুলানো পান্জ্ঞাবী গুলোয় দৃষ্টি ঘুরে বেড়ায়নি,"ওকে কোনটা মানবে?"
রিমঝিম বৃষ্টি ভেজা দিনে আজও কারো পাশে থাকা হয়নি, দুষ্টু মেঘের গর্জনে নায়িকার মতো বুকে মুখ লুকানো হয়নি
আজও আল্লাদ করে কারো হাত ধরে বলা হয়নি "মেলায় চলো, সেখানে ফুচকা খাবো"
হাজার তারা ভরা রাতের আকাশে দৃষ্টি হারানো হয়নি তার সাথে ,আজও
চারিদিক জোৎস্না ভাসানো রাতের বুকে বাসে করে ছুটে চলা হয়নি দূর জানার পথে, বাতাসে এলোমেলো চুল মুখ থেকে সরিয়ে আলতো করে কপালে মায়াবি চুমু খায়নি আজও কেউ
তার সাথে হারানো হয়নি সাগরের গভীরতায় , পাহাড়ের বিশালতায়, আকাশের দূর সীমানায়.....
জীবন গতির সাথে মন এভাবেই ভেসে চলছিল কিছু কল্পনা, কিছু প্রতীক্ষা, কিছু বেদনাময় সুখ, নতুন নতুন স্বপ্নের ভাঙ্গা-গড়া। অস্তিত্বহীন কিছুকে নিজের মনের মাঝে মনের মত করে সাজানোর মজায় বেশ তো দিন কেটে যাচ্ছিলো..
কিন্তু এর মাঝে হঠাৎ তার আগমন বললে ভুল হবে (তার আগমনে যে কত নাটকীয়টা তা আজ না হয় নাই বললাম), বলতে হবে হঠাৎ তাকে আবিষ্কার!
মনের গভীরে সযতনে সংরক্ষিত লুকানো সিন্দুকের তালা ভেঙ্গে পাজিটা কবে এসে জানি বসে আছে!
বসে আছে তো আছে , বেখেয়ালির সব স্বপ্ন গুলো সে মহা সুখে চুরি করে বসে আছে!
আজ আর একা স্বপ্ন দেখতে পারিনা, অস্তিত্বহীন কল্পনা গুলোয় আজ তার দখল, দুঃখগুলোর মাঝেও তার ভাগ বসানো চাই!
তবে আজও আছে প্রতীক্ষা, দুজনের প্রতীক্ষা, স্বপ্ন পূরণের প্রতীক্ষা, পবিত্র বাঁধনে বন্ধনের প্রতীক্ষা, হাতে হাত মিলিয়ে স্রষ্টাকে ধন্যবাদ জানাবার প্রতীক্ষা, পূর্ণতার প্রতীক্ষা...
সৃষ্টিকর্তা আমাদের সকলের জীবন ভালোবাসায় পূর্ণ করে দিন।
ভালোবাসার এ মাসে আপনাদের সকলের দোয়া কামনা রইল।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
প্রকাশ করা হয়েছে: আমার আমি বিভাগে ।
বিবর্ণ বলেছেন:
আহারে.......
লেখক বলেছেন: থ্যাঙ্কু
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
কতবতবকতকত বলেছেন:
vai a keo bolen blog a astey tar por dujon eksathey doa chan. that'll be better, i think!লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মুহিব বলেছেন:
পড়ে ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ
কালপুরুষ বলেছেন:
বাহ্! চমৎকার লিখেছেন। আপনার রোমান্টিক মনে আটলান্টিকের গভীরতা। হয়তো কোন টাইটানিক হৃদয় ভালবাসার বন্দর ছেড়ে আপনার শীতলতম মনের জমাট বরফে ধাক্কা খাবার জন্য এগিয়ে আসছে। তাকে সামলানোর দায়িত্ব আপনার- টাইটানিক কী আবারও ডুববে? যদি ডোবে- তবে সে যেন আপনার মনের অতলান্তে চিরকালের মতো ডুবে যায়, গভীরতম ভালবাসায়। ভালবাসা দিবসের শুভেচ্ছা রইলো।
প্রিয়তমা বলেছেন:
নিরুপায় বরফ অভিমানী টাইটানিককে পৃথিবীর অন্যপ্রান্তে রেখে এসে গলে গলে নিঃশেষ প্রতিদিন ...কবে তারা ধাক্কা খেয়ে ভালোবাসার গভীরতম জলে হারাবে তারই এ প্রতীক্ষাআপনাকেও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইলো।
কালপুরুষ বলেছেন:
পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন- বসন্তের হাওয়া লাগুক সেই বরফের গায়ে- ভালবাসায় গলে পড়ুক টাইটানিকের গাল বেয়ে।


















