কয়েকদিন ধরেই মাথার অবশিষ্ট নাট-বল্টুগুলো আর খুঁজে পাচ্ছিনা:

মেঘবালিকার সাথী

০৯ ই মে, ২০০৮ রাত ৩:০৪

শেয়ার করুন:                   Facebook

বালিশে মাথা রাখতেই বৃষ্টির ঘ্রাণ নাকে এসে লাগলো। চোখ বন্ধ করেই টের পেলাম মেঘবালিকার আগমন। কালো কুচকুচে একটা লং গাউন পরে অভিমানে লালগাল ফুলিয়ে এসে বসে আছে। অন্ধকারেই হাসলাম আমি। এরপর সে কি কি করবে সব আমার জানা আছে। সেই গভীর থেকে এক আকাশ টইটুম্বুর গাঢ় নীল জল তুলবে সে। তারপর দু'হাত ডুবিয়ে দিয়ে সেই জলে আলোড়ন তুলবে... ...রিমঝিম ঝিমঝিম রিমঝিম ঝিমঝিম...
রিমঝিম গানের ছন্দে ছন্দে কখন জানি ঘুম এসে হাজির হবে টেরও পাবনা। সকালে উঠে আয়না ইয়া ফোলা ফোলা দুইটা লাল চোখ উপহার দিবে! কার ভাল্লাগে এমন!
মেঘবালিকা আগে রোজ আসতো। এখন কিভাবে জানি বুঝে গেছে আমি আর তাকে ঠিক আগের মতোন পাত্তা দেইনা। তাই আর আজকাল প্রতিদিন আসেনা। কিন্তু আজ সে বেশ কিছুদিন পরে এসেছে। এতক্ষণে অবশ্য পাজি ঘুমটার চলে আসার কথা ছিল, আসেনি। আসলে বাঁচতাম এবারের মতো। অনেকক্ষণ অপেক্ষা করলাম, যখন বুঝলাম আজ আর সে আসবেনা ততক্ষণে অভিমানী মেঘবালিকা গলার কাছে এসে পরেছে। কিছুটা বিরক্তি ভাব নিয়েই জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোমার?
এটার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিল সে। অভিমানে ঠোঁট ফুলিয়ে অভিযোগ করলো, তুমি ঐ রঙিন রঙিন আশাগুলো সব ভেঙ্গে ফেলছো কেন?
অবাক হওয়ার বৃথা একটা ভান করলাম, আমি!?
প্রশ্নটা শুনে এমন এক চাহনি দিয়ে তাকালো আমার দিকে আমি আর অভিনয় করে যেতে পারলাম না। বললাম, হুম.. ভেঙ্গে ফেলছি... খুব সমস্যা করছিল ওগুলো...তাছাড়া...
তাছাড়া কি? একটু আগ্রহ দেখালো সে।
তাছাড়া এত ঘন কালো ব্যাথার জালের মাঝে ঐ রঙিন রঙিন আশাগুলো খুব বেমানান লাগছিল, বিরক্তিও! উত্তরটা শুনে মনে হলো আগের সেই আগ্রহটা তার চলে গেল।
এরপরের প্রশ্নটা সে এত সরাসরি করবে ভাবতে পারিনি।
তুমি আজকাল আর আমাকে খুব একটা পাত্তা দাওনা, চাওনা যে আমি আসি তাইনা?
কিছুক্ষণ চুপ থেকে আসল কথাটা বলেই দিলাম আমি; না, আমার ভালো লাগেনা তোমার আসা! আমি চাইওনা তুমি আর আসো!!
আবার কিছুক্ষণ অস্বস্তিকর নিরব মুহূর্ত। তারপর আস্তে করে মেঘবালিকা উঠে দাঁড়ালো। মনে মনে ভাবি এইবারের মতো বাঁচলাম। প্রতিরাতে ওর রিমঝিম গান আমার একটুও ভালো লাগেনা...আমার একটুও ভালো লাগেনা বৃষ্টির ঘ্রাণ! একটুওনা!!!
ভোরের আলো ফোটা শুরু হয়েছে বাইরে, ঘুম পাজিটা ভালোই ফাঁকি দিল আজ। আলো ফোটার সাথে সাথে আমার মেঘবালিকাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে...মিলিয়ে যাচ্ছে কুচকুচে কালো লং গাউনটার শেষ ঝুলটুকু... আমি আমার অন্ধকারে দেখতে পাচ্ছি।

তাই বলে ভাবছেন অভিমানীটা বুঝি আর আসেনি? আসবেনা আবার, যতই বকি না কেন সে ঠিকই আসবেই...আসবেনা কেন সে তো জানে সেই যে আমার একমাত্র সাথী, মেঘবালিকার সাথী।

 

প্রকাশ করা হয়েছে: আমার আমি  বিভাগে ।

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৩২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:০৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +
০৯ ই মে, ২০০৮ রাত ৩:২০

লেখক বলেছেন: ধন্যবাদ বিষাক্ত মানুষ। ভালো থাকুন।

২. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:১০
comment by: সাইফুর বলেছেন: +
০৯ ই মে, ২০০৮ রাত ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ কাছিম ভাই। শুভেচ্ছা রইল।

৩. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:১১
comment by: ফারহান দাউদ বলেছেন: +
০৯ ই মে, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান দাউদ। শুভ কামনা রইল।

৪. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:১৫
comment by: যীনাত বলেছেন: ওয়াও। অসাধারণ।
অবশ্যই+
০৯ ই মে, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ যীনাত। ভালো থাকুন।

৫. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:২৭
comment by: ভাঙা চাঁদ বলেছেন: জটিল, খুব আবেগী।
আর হ্যা একটা কথা হেড লাইনটা কিনতু শুধুই আমার আর আমার মেঘবালিকার।
০৯ ই মে, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাঙা! চাঁদ। হেডলাইনটা হয়নি :(

৬. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:৩০
comment by: নিলা বলেছেন: মেঘবালিকা যেনো এক রাশ কালো মেঘ নিয়ে তোমার আকাশে না আসে........তোলোর মত ধবধবে সাদা মেঘগুলো যেনো তোমার হয়ে থাকে।

ভালো থেকো। সুন্দর লেখা
০৯ ই মে, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: নিলাকে অনেক শুভেচ্ছা। কিন্তু মেঘবালিকা আসলেই একরাশ কালো মেঘই নিয়ে আসে, আমার ভালো লাগেনা।:(
ভালো থাকুন সবসময়।

৭. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:৩১
comment by: রাতমজুর বলেছেন: খুব ভালো লাগলো, মেঘবালিকা...
০৯ ই মে, ২০০৮ রাত ৩:৩৭

লেখক বলেছেন: শুভেচ্ছা রইল রাতমজুর ভাই।

৮. ০৯ ই মে, ২০০৮ রাত ৩:৪৩
comment by: ভাঙা চাঁদ বলেছেন: হ্যা মেঘবালিকা শুধুই আমার।
০৯ ই মে, ২০০৮ রাত ৩:৫১

লেখক বলেছেন: অভিমানী মেঘবালিকা শুধুই আমার।

৯. ০৯ ই মে, ২০০৮ ভোর ৪:১৩
comment by: পলাশ রহমান বলেছেন: চমৎকার লিখেছেন।
০৯ ই মে, ২০০৮ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ রহমান। শুভেচ্ছা নিন।

১০. ০৯ ই মে, ২০০৮ ভোর ৪:৫১
comment by: একরামুল হক শামীম বলেছেন: লেখা দারুন হৈছে।
তয় ঘটনা কি? ;)
০৯ ই মে, ২০০৮ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: আমার প্লাস কই মিয়া। :) ভালো থাকো।

১১. ০৯ ই মে, ২০০৮ ভোর ৫:১৮
comment by: একরামুল হক শামীম বলেছেন: প্লাস দিছিতো....:)
০৯ ই মে, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: X( আবার দ্যাও!!

১২. ০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২০
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ছবি ভালো লাগছে
০৯ ই মে, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আহমেদ শারফুদ্দীন। শুভেচ্ছা রইল।

১৩. ০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২২
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আপনাদের কয়েকজনকে ইদানিং ব্লগে লিখতে দেখে ভাল লাগছে।
+
০৯ ই মে, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: আমরা কয়েকজন কে??? ভালো থাকুন, শুভ কামনা রইল।

১৪. ০৯ ই মে, ২০০৮ সকাল ৭:৪৭
comment by: বিটলা বলেছেন: ছবিটার জন্য ডাবল পিলাস।
ভাল্লাগলো।
০৯ ই মে, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিটলা !!

১৫. ১০ ই মে, ২০০৮ রাত ১:৩০
comment by: ইফতেখার ইনান বলেছেন: + ... ধন্যবাদ দেওনের দরকার নাই... :)
১০ ই মে, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: তাহলে অ-নে-ক শুভেচ্ছা নিন :)

১৬. ১০ ই মে, ২০০৮ রাত ১:৫১
comment by: মিয়াভাই সিলটী বলেছেন: ভালো লেগেছে তাই+
১০ ই মে, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: থ্যাঙ্কু মিয়াভাই। :)

১৭. ১০ ই মে, ২০০৮ রাত ১১:১৬
comment by: পুষ্প বলেছেন: +++
১২ ই মে, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ পুষ্প। শুভেচ্ছা রইল আবার আসবেন:)

১৮. ১৬ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: উত্তরাধিকার বলেছেন: চমৎকার লেখেন আপনি।

আকাশ-মেঘ-বরষা...সবই আমার অসম্ভব প্রিয়।
তাই বলি,

'...মেঘ কালো হোক মন রঙ্গীন'।
২০ শে মে, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ উত্তরাধিকার। শুভেচ্ছা রইল আবার আসবেন।

১৯. ১৬ ই মে, ২০০৮ দুপুর ১:০৩
comment by: কালপুরুষ বলেছেন: বেশ রোমান্টিক ভাব আছে লেখায়। তৃতীয় নয়ন অনেকদূর পর্যন্ত ডানা মেলতে পারে, তাই স্বপ্নগুলো সহজেই ধরা দেয়।
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪২

লেখক বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভেচ্ছা নিন।

২০. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৪
comment by: রাশেদ বলেছেন: আরে! এইটা মিস করে গেছিলাম।

ভালো লাগছে। :)
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: :) থ্যাঙ্কু !

২১. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫০
comment by: রাশেদ বলেছেন: ফটুকখান সুন্দর।
২২. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫০
comment by: রাশেদ বলেছেন: হা হা আবারো ভালৈ মার্কা কমেন্ট দিয়া ফেলছি ভুলে! সরি! :D
২০ শে মে, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: :D হিহি বাংলা টিচার !!

২৩. ২৭ শে মে, ২০০৮ ভোর ৫:২৮
comment by: সপ্নচারী বলেছেন: মেঘবালিকার সাথে আমারও অনেক ভাব।আমার প্রিয় একজন।এখন দেখি আপনারও
২৮ শে মে, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন: হুম ওর জ্বালায় তো আমি বাঁচতেই পারিনা !!

২৪. ২৭ শে মে, ২০০৮ ভোর ৬:২৭
comment by: কণা বলেছেন: সুন্দর....
২৮ শে মে, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ কণা, শুভেচ্ছা রইল।

 



 


প্রিয় স্রষ্টা প্রিয় তাঁর সৃষ্টি
প্রিয় শুষ্ক মাটিতে ঝরে পড়া
প্রথম এক ফোঁটা বৃষ্টি
nhasin14[at]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৮১১২