:::: শূণ্য মেয়ে... ::::

১০ ই জুন, ২০০৮ রাত ৩:০৮

শেয়ার করুন:                   Facebook

টুপটাপ ঝরা অশ্রু কণা আপন হয়ে থাকা
যতনে বালিশ বুকে টেনে নেয় ভেজা বৃত্ত আঁকা

একাকী মেয়ে নিরবে কাঁদে সেথায় লুকিয়ে মুখ
বিষাক্ত লাগে সব ভালোবাসা সব ভালোলাগা সুখ

স্বপ্নেরা সব হাহাকারে কাঁদে রঙ হারিয়েছে আশা
ক্লান্ত হৃদয় ব্যথায় বেগুনি বেদনার জল ঠাসা

শিরা-উপশিরা ধমনীতে বয় গাঢ় নীল ব্যাথা রক্ত
কল্পনা সব ডানা কুঁকড়ে তীব্র বিষে বিষাক্ত

চারিদিক ঘেরা আঁধার কালোয় নিথর দেহ প্রাণ
শূণ্যতায় হাতড়ে খোঁজে একটুখানি সে ঘ্রাণ

আঁধার ঘরের ফ্যাকাসে মেয়েকে ছুঁয়ে প্রাণ দিবে কে সে
প্রতীক্ষায় দিন চলে যায় অশ্রু জলেতে মিশে ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
প্রকাশ করা হয়েছে: (অ) কবিতা  বিভাগে ।

 

  • ৩০ টি মন্তব্য
  • ২৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:১৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: প্রতীক্ষায় দিন চলে যায় অশ্রু জলেতে মিশে ।
দারুন লিখছো।
১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: আসলেই তাই :( !

২. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:১৪
comment by: তামিম ইরফান বলেছেন: খুব ভালো লাগছে:)......ফটুকটাও সুন্দর:)
১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: কাঁচা কলা দিলে চলবে তো ? :)

৩. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:১৫
comment by: হনলুলু বলেছেন: অনেক ভালো লাগছে ..........
ছবিটার জন্য স্পেশাল থেংকু ......... :)
১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: স্পেশাল ওয়েলকু হনলুলু ভাই!

৪. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:১৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আঁধার ঘরের ফ্যাকাসে মেয়েকে ছুঁয়ে প্রাণ দিবে কে সে
প্রতীক্ষায় দিন চলে যায় অশ্রু জলেতে মিশে ...................চমৎকার !!!

ভালো লাগলো
শুভেচ্ছা জনিয়ে গেলাম।

১১ ই জুন, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি, আপনার ভালো লাগলো জেনে আমারো খুব ভালো লাগছে... ভালো থাকুন সবসময়...শুভ কামনা রইল। :)

৫. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:৩৮
comment by: পলাশ রহমান বলেছেন: শুরুটা চমৎকার, কিন্তু শেষে কেমন যেন হয়েগেছে....
৬. ১০ ই জুন, ২০০৮ ভোর ৪:২৯
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

মাশাল্লাহ ! কোবতে খুব ভালৈছৈ ! এতো সুন্দর সুন্দর ফটুক পান কই আপনারা ?
১১ ই জুন, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। হুমম...আসলে এই ফটুক গুলা অনেক সাধনার ফল :):)

৭. ১০ ই জুন, ২০০৮ ভোর ৪:৪৪
comment by: রন্টি চৌধুরী বলেছেন: দারুন।
৮. ১০ ই জুন, ২০০৮ ভোর ৬:২০
comment by: নিলা বলেছেন: এটা কি আমার জন্যই লেখা!!!

অবাক হলাম পড়ে। কষ্টের চমৎকার বহিঃপ্রকাশ। প্রিয়তে রেখে দিলাম।

ভালো থাকবেন।
১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আসলে খুব কষ্ট থেকেই এই লেখার জন্ম হয়েছে। প্রিয়তে স্থান পেয়ে অনেক ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন সবসময়, শুভ কামনা রইল।

৯. ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:০১
comment by: পথিক মানিক বলেছেন: খুব ভাল লাগলো। আপনার কাছ থেকে আরো লেখা আসা করি।
১১ ই জুন, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: :( আরো এইরকম লিখতে হলে আরো কষ্ট অনুভব করতে হবে তো!!তবে অনেক ধন্যবাদ আপনাকে:)। শুভেচ্ছা রইল।

১০. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: ভালো লাগছে..
১১. ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: রূপান্তর বলেছেন: ভালো লেগেছে।++++++++
১২. ১০ ই জুন, ২০০৮ রাত ৯:৫৬
comment by: উত্তরাধিকার বলেছেন:
ভাল লাগলো।
মেলাঙ্কলি মুডের।
প্রতীক্ষার অবসান হোক এই কামনা করি।
অনেক শুভেচ্ছা নিন।
১১ ই জুন, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার :) ভালো আছেন তো? আপনার নতুন গল্পটা খুব ভালো লেগেছে আমার। অপেক্ষায় আছি কিন্তু পরবর্তী লেখা পাওয়ার জন্য :)

১৩. ১০ ই জুন, ২০০৮ রাত ১১:০৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: ব্যাথায় > ব্যথায়

শিরা-উপাশিরা > উপশিরা

হাঁতড়ে > হাতড়ে

~~~~~

এমন একটা জিনিস লিখতে পারবে এক্সপেক্ট করিনি - প্ল্যাস!
১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: অ-নে-ক ধন্যবাদ মৈথুনানন্দ। ঠিক করে নিচ্ছি এখনি ! শুভেচ্ছা রইল।

১৪. ১১ ই জুন, ২০০৮ ভোর ৬:২৬
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: ভাল লাগল কবিতাটা

এরকম কবিতার নাম দিলাম বিষন্ন কবিতা
যা অল্পেই মানুষ্কে বিষন্ন করে তোলে।

ধন্যবাদ
ভাল থাকুন।

১৫. ১২ ই জুন, ২০০৮ রাত ৩:৫৩
comment by: নিহন বলেছেন: অসাধারণ লেখা ।

অসাধারণ ছবিটা ।
১৬. ১২ ই জুন, ২০০৮ সকাল ৭:০২
comment by: ""শ্রাবণী"" বলেছেন: অসাধারণ লেখা। আপনার কি মন খারাপ আপু?
:(

অনেক অনেক সুন্দর হয়েছে লেখাটা। মনে হচ্ছে কবিতাটা যেন আমার কথাগুলাই বলছে...

অনেক ভাল থাকবেন আপু। মন খারাপ থাকলে মনটাকে পিট্টি দেন।
১৬ ই জুন, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য পেলে আর মন খারাপ থাকে কেমন করে! অনেকগুলো আইসক্রিমের শুভেচ্ছা রইল (আমি কিন্তু জেনে ফেলেছি আপুটার আইসক্রিম কত্ত প্রিয়:))

১৭. ১২ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: মুহিব বলেছেন: ইয়ল্লাহ। কি লিখছে এইটা। মারাত্বক
১৮. ১৩ ই জুন, ২০০৮ রাত ১:১৫
comment by: রাতমজুর বলেছেন:
শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহন করে

সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল নিন্দা করতে শেখে
শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল হানাহানি করতে শেখে
বিদ্রুপের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল লাজুক হয়ে থাকে
ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
সে সহিষ্ঞুতা শেখে
কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে
সে কেবল অপরাধবোধ শেখে
উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে
সে আত্মবিশ্বাসী হতে শেখে
প্রশংশার মাঝে শিশু বেঁচে থাকলে
সে মূল্যায়ন করতে শেখে
নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
সে বিশ্বাসী হতে শেখে
নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে
সে ন্যায়পরায়নতা শেখে
অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে
সে নিজেকে ভালোবাসতে শেখে
স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে শিশু বেঁচে থাকলে
সে পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে
১৯. ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৩
comment by: আউলা বলেছেন: ছবিটা অনেক সুন্দর আর কবিতার ব্যাপারে আমি অজ্ঞ তাই বুঝি নাই :( তবে ভালই লাগল
২০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭
comment by: নিবিড় বলেছেন: প্রতীক্ষায় দিন চলে যায় অশ্রু জলেতে মিশে ।



মন ছুঁয়েছে কথাটা...প্লাস

 



 


প্রিয় স্রষ্টা প্রিয় তাঁর সৃষ্টি
প্রিয় শুষ্ক মাটিতে ঝরে পড়া
প্রথম এক ফোঁটা বৃষ্টি
nhasin14[at]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭২৬০