সময় থামেনা। শুধু চলে আর চলে। সেই অনন্ত কালপ্রবাহে প্রতিদিনই আসে প্রসন্ন প্রভাত, আসে নির্জন দুপুর, বিষন্ন সন্ধ্যা, এরপরে গভীর রাত্রি। আবার ফিরে আসে সেই প্রভাত। একই সূর্য একই দিক থেকে উদিত হয়ে একইভাবে আলো বিলতে শুরু করে। সূর্যের এই একঘেয়েমি দূর করার জন্য কিনা জানিনা মাঝে মাঝে নীল আকাশের বুকে ভেসে বেড়ায় সাদাকালো মেঘ। নাকি মেঘগুলো মানুষের একঘেয়েমি দূর করবে বলে সূর্যের পথে বাঁধা হয়ে দাঁডায়? চন্দ্র তো প্রতিদিনই তার জোৎস্না বিলিয়ে যেতে পারত। কেন এই আমাবস্যা? কেন নদীর এই জোয়ার ভাটা? এগুলো কি মানুষের exsist এর জন্যই সৃষ্টি? নাকি Observer হিসেবে মানুষের সৃষ্টি? বিজ্ঞানের Anthropic Principle কি বলে? "We see the universe the way it is because if it were different we would not be here to observe it."
জানিনা আমি জানিনা...।
পথ তুমি কার?? পথিকের। নাকি পথিক তুমি পথের??
এ প্রশ্নতো অনেক পুরনো।।
এ জগত তুমি কার??? আমার। নাকি আমি এই জগতের???
এটাও অনেক পুরনো।
এ জগত কি আমাদের নিয়তি??
নাকি নিয়তিই আমাদের জগতের??
তবে কেন আমরা হা হুতাস করি??
খারাপ দেখলে বদলাবার স্বপ্ন দেখি।
নাকি খারাপ হওয়াটাই আমাদের নিয়তি???
জানিনা আমি জানিনা। আমি জানতেও চাইনা। আমি শুধু চাইনা দর্শক হয়ে দেখে যেতে। কিন্তু করবটা কি???
সঞ্জীবের গানের মত আমিও যদি চেচিয়ে উঠি, "তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা।" তবেই কি তিনি আমার মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। না না আমি কাউকে জিজ্ঞাস করছিনা। কারন সঞ্জীবের গাওয়া আরেকটা গান আমার জানা আছে। "আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারও, কার মালা হতে খসে পড়া ফুল রক্তের চেইয়ে গাঢ়" আমি যাকে আমার এসব প্রশ্ন করব তিনি হয়তো আরও অনেক প্রশ্ন নয়ে বসে আছেন।
তবে আমি শুধু চেয়ে চেয়ে দেখে যেতে পারি আর মাঝে মাঝেই কালিনাথের ভাষায় বলে উঠতে পারি-
ভেঙ্গেছ ভেঙ্গেছ, ভালোই করেছ আমার সুখের ঘর
পেয়েছি, নয় পাব, সয়েছি, নয় সব আরও দুঃখ দুঃখের উপর
আমার বলিতে কিছু না রাখিবে, পথের ভিখারী করে ছেড়ে দেবে
তবু কিছু কি বলিব? আর কি কাঁদিব
তুমি করে যেও, যা ইচ্ছা কর।।----কালিনাথ ঘোষ
নাকি রবীন্দ্রনাথের ভাষায়- (কবিতাটি সঠিক মনে নেই)
পৃথিবীর প্রথম বেলার সুর্যকে প্রশ্ন করেছিলাম
মেলেনি উত্তর।
বিদায়ী সূর্যকেও প্রশ্ন করেছিলাম............।
নাকি আমিও আমার প্রশ্ন নিয়ে আমার বিদায়ী সুর্যের জন্য অপেক্ষা করবো......... ??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


