দরজার বাইরের রঙ্গিন পৃথিবী
ঘরের ভেতর তুমি আমি।
তুমি কি চেয়েছিলে?
বর্ণিল আকাশের অন্য রঙগুলো?
না তা কি করে হয়!
নীল দেয়ালের ঘরইতো তুমি চেয়েছিলে।
নীল রঙের পর্দা,
তোমার বিছানার পাশে কিছু বই।
এইগুলোইতো চেয়েছিলে।
দেখ-
আমার ঘরে কোন এস্ট্রে নেই।
কিন্তু বারান্দায় ফুটেছে
তোমার দেয়া অর্কিড।
তোমায় সাথে নিয়ে কেনা
সেই দুটো রকিং চেয়ার
তাতে যদিও আমার দোল খাওয়া হয়না,
তবে মাঝে মাঝেই আমি তা দুলিয়ে দেই।
তোমার দেয়া হালকা নীল রঙের
চায়ের মগ দুটোয় চা বানানো হয়নি।
কে বানিয়ে দেবে বল?
পৃথিবীর কে খবর রাখে
আমার চায়ের বড় তৃষ্ণা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


