somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ সদস্যদের ভয়ংকর উপলোব্ধিগত বিভ্রান্তি

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ংকর এক উপলোব্ধিগত বিভ্রান্তিতে অবস্থান করছে বর্তমান সময়ের আওয়ামী সদস্যরা। সম্ভব হলে নিজেও যাচাই করে দেখতে পারেন। এক অভাবণীয় আস্থা, সম্মান ও আত্মতুষ্টি নিয়েই তারা বলবে, শেখের বেটী খুব ভাল করে জানে কিভাবে বাঙ্গালীদের টাইট দিতে হয় এবং দেশ চালাতে হয়। দেখেন না কিভাবে নির্বাচন করে ফেললো? শপথ গ্রহণের কাজও শেষ। এবার দেখেন দেশ কিভাবে চলে। জামাত শেষ, বিএনপিও শেষ হওয়ার পথে। দেখবেন দুদিন পর খালেদা জিয়া জেলে, কারো কিছু বলা কিংবা করার নেই। একটা কথা বুঝতে হবে, এরশাদকে নিয়ে নির্বাচনী যে খেলাটা আমাদের নেত্রী খেললো তাতে বাংলাদেশীদের বুঝা উচিৎ আমাদের নেত্রীর কোন বিকল্প নেই। আগামী পাঁচ বৎসরে মধ্যে আমরা বিএনপিকে ফিনিশ করে ফেলবো।

আমি মিউ মিউ করে প্রশ্ন রাখলাম, ভাই এর নাম কি গণতন্ত্র? বিরোধীদলকে ফিনিশ করে দেয়াই কি গণতন্ত্রের শিক্ষা? উত্তর শুনে আমি ‘লা জওয়াব’, আমি নিশ্চিত শুনে আপনারাও টাশকী খাবেন। সে বললো, শুনেন ভাই এদেশের মানুষ গণতন্ত্র বুঝে না, দেখেন না! হরতাল, অবরোধ দিয়ে দেশটাকে কোথায় নিয়ে গেছে? এদেশের মানুষ রাজতন্ত্রে বিশ্বাসী। শেখ পরিবার, রাজকীয় পরিবার। জনগণ ওদের দ্বারাই শাসিত হতে চায়।

দেখুন ‘জয়’ আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কি তার ব্যক্তিত্ব, চরিত্র, ও শিক্ষা। সে শুধু জাতির জনকের নাতিই নয়, একজন বিজ্ঞানী ও এক গণতন্ত্রের মানষকন্যার একমাত্র পুত্র সন্তান। হারবার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা, যার চরিত্র ফুলের মত পবিত্র সেখানে তারেকের কি আছে? অশিক্ষিত এবং একজন উর্দীওয়ালা সৈনিকের ছেলে। যে দল চালাতে ব্যার্থ, সে দেশ চালাবে কি করে? আমি তখন মনে মনে একটি গানের কলি আওড়াচ্ছিলাম।

“হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ,
এ জীবন জইলা, পুইড়া শেষতো হইলো না।”

সেই সাথে সামু বলগে পড়া একটি পোষ্টের কথা আমার মনে পরছিলো,
বাস্তবতা হচ্ছে, এদেরকে যে ধরনের মনস্তাত্তিক ঘোরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তা থেকে বের হওয়ার সুযোগ কম। এরা দেশটিকে সিকিম বানিয়ে ছাড়বে নিজের অজান্তেই। সিকিমের লেন্দুপ দর্জি দেশটিকে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এনে ভারতের কাছে হস্তন্তর করে, আর এরা গণতন্ত্র থেকে রাজতন্ত্রে নিয়ে এদেশকে ভারতের নিকট হস্তান্তর করবে। কিভাবে করবে জানতে চাইলে ক্লিক করুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

×