somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক এমপি রনির সম+আলোচনা

২১ শে জুন, ২০১৪ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেদনাদায়ক সত্য হচ্ছে, সাধারণভাবে নেতিবাচক আলোচনাকেই সমালোচনা ধারণা করা হয়। নেতি ও ইতি এই দুই ধরনের আলোচনা নিয়েই যে সমালোচনা তা আমরা অনেকেই জানি না। জনাব রনির একটি লেখা এ মাসের (জুন ২০১৪) ১০ তারিখে নয়া দিগন্তে ছাপানো হয়েছে। পড়ে মনে হলো উনাকে সমালোচনা করা প্রয়োজন। লেখাটি অপূর্ব মনে হলেও প্রথমেই আমি উনার নেতিবাচক দিকটাই তুলে ধরতে চাই। যেই দলে ৯৯.৯৯% নেতা/নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ওলি আউলিয়া সমতুল্য মনে করে (নাঊযুবিল্লাহ) সেখানে জনাব রনি উনাকে সাধারণ মানুষের পর্যায় রাখতে চান। প্রমান দেখুন ।
জনাব রনি উনার সিদ্ধান্তের সমালোচনা করেন, ঘুরিয়ে ফিরিয়ে উনাকে দূরদৃষ্টিসম্পন্ন হতে উপদেশ দিতে চান। কত্ত বড় সাহস! তাই, প্রজ্ঞাহীন চাটুকারদের ভিড়ে প্রজ্ঞাপসম্পন্ন কোন ব্যক্তির ভাগ্যে যা হওয়ার কথা তাই জুটেছে রনি সাহেবের কপালে। এমপি হওয়া সত্বেও হাজতবাস আর রিমান্ডে পুলিশের জামাই আদর।
এ ধরনের মানুষেরা কোন দলের তা বিবেচ্য বিষয় নয়, তিনি হতে পারেন আওয়ামী লীগের রনি কিংবা বিএনপি’র মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস আলী। তৃতীয় বিশ্বে ভয়ঙ্কর চাটুকার সমৃদ্ধ পরিবেশে প্রজ্ঞাসম্পন্নদের পরিণতি যে এই হবে তা জেনে বুঝে তবেই রাজনীতি করতে হবে। বর্তমান সরকারের চাটুকার সমৃদ্ধ ভয়ঙ্কর রাজনৈতিক নেতারা হয়তো এক পর্যায়ে লেখালিখির জন্য মাহমুদুর রহমানের ভাগ্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেন এই রনি সাহেবের উপর।
এলাকা ভিত্তিতে নোয়াখালীর মানুষরা অন্যান্য জেলা থেকে যেমনি ধর্মীয় দিক থেকে এগিয়ে, ঠিক তেমনি বৃহত্তর বরিশালবাসীকেও ধরে নেয়া হয় সাধারণভাবে একটু একগুয়ে, সৎ, সাহসী এবং স্পষ্টভাসী। বরিশালে অতীতে এমনি আরো নেতা ছিলেন, যেমন শেরে বাংলা, বিডি হাবিবুল্লাহ প্রমুখ। এদের সততা, বাগ্মিতা ও স্পষ্টবাদিতা ছিল প্রাতস্মরণীয়। রনি সাহেব হয়তোবা নিজের অজান্তে তাদেরকেই অনুসরণের চেষ্টা করছেন। তবে তিনি যাচাই করতে ব্যর্থ হয়েছেন যে, উনার প্রজ্ঞাসম্পন্ন লিখনী উপলব্ধি করার জন্য বর্তমান রাজনীতিবিদদের অন্তরদৃষ্টি, দূরদৃষ্টি এবং প্রজ্ঞার মান কোন পর্যায়ে অবস্থান করছে। রনি সাহেবের লেখা পড়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানরত চাটুকারদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা। অত্র অঞ্চলের প্রখ্যাত দার্শনিক, কবি এবং স্পষ্টভাষী ক্ষনার জিহবা কেটে ফেলেছিলেন তৎকালীন রাজা চাটুকারদের পরামর্শ অনুযায়ী। তবে বর্তমান সময়ের চাটুকাররা জিহবা কর্তনের মত অমানবিক কাজে বিশ্বাসী নয় তারা বিশ্বাস করে সহজ সমাধানে - খুন, গুম ও ক্রসফায়ার। আর যদি মহারাজাও একই মানসিকতার হন তবে রনি সাহেব আপনি সাবধান। এদেশে হয় সেই নন্দনাল হয়ে বেঁচে থাকতে হবে কিংবা হতে হবে টপ টেরর, শামিম ওসমান, জয়নাল হাজারী প্রমুখ, মধ্যপন্থী ভদ্র মানুষদের জন্য এদেশ নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×