আমার প্রিয় পোস্ট

এ ভাবেই দিন চলে যায়...

বদ্‌লায় না, কিছুই বদ্‌লায় না

২৬ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৪

শেয়ারঃ
0 8 0


আমার অবহেলা, অপেক্ষা
আমার চিৎকার, কান্না
তোমার জন্যে আমার অস্থিরতা
বদ্‌লায় না, কিছুই বদ্‌লায় না।

মনে আছে, তুমি বলেছিলে
‘আলো জ্বেলে দাও, অন্ধকার পছন্দ নয়’
অলস এই আমিই যুদ্ধে গেলাম সেবার
জ্বালিয়ে ছিলাম সহস্র জোনাকি।
সেই জোনাকি, সেই দিনের সে আলো!
বদ্‌লায় না, কিছুই বদ্‌লায় না।

মুঠো ফোনে, সেইভ করা নাম্বার
উপরে তাকিয়ে থাকা আকাশ
আকাশে বৃষ্টি, বৃষ্টির ফাঁকে ফাঁকে
মিষ্টি মেয়ের দেখা- কথা বলা;
কিছু কি বদ্‌লেছে?

বদ্‌লায় না, কিছুই বদ্‌লায় না।
না বাড়িটা, না বাড়িতে আসার রাস্তাটা।
না ভালোবাসা, না আমায়

কেমন আছ তুমি!

এই নাও আমার
হৃদয় নামে অবশিষ্ট পোড়া কিছু ছাই
তোমার পায়ের কাছে রাখলাম
যাবার সময় মাড়িয়ে যেও।

জেনো, আমি না, খোলা দরজার ওপাশে
পায়ের নিচের মাটিই বদ্‌লে গেছে তোমার!

উৎসর্গঃ ভালবাসার দুজনকে - কারণ ভালোবাসার 'কোন অন্য' অর্থ নেই।

ক্যানবেরা, ২৬ জুলাই ২০১০

 

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: পড়ার জন্যে আপনাকেও ++

৩. ২৬ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫২
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: আসাধারন হয়েছে। কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছিনা। দারুন হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ.....................++++++++++
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ.....................++++++++++

২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৯
মিটুলঅনুসন্ধানি বলেছেন: সুন্দর পদযুগল। বাকীটুকু না দেখেই প্রেমে পড়া যায়...

কবিতায় +++
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আপনাকে +++

৬. ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪২
আলো বলেছেন: এক কথায় অসাধারন!
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫২
রাইসুল সাগর বলেছেন: কোন কিছুর পরিবর্তন হয় না, হয় পরি বর্ধন..nice++
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৫
রাজসোহান বলেছেন: সুন্দর খুবই সুন্দর +
২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৭ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৯
বি পজেটিভ বলেছেন: এই নাও আমার
হৃদয় নামে অবশিষ্ট পোড়া কিছু ছাই
তোমার পায়ের কাছে রাখলাম
যাবার সময় মাড়িয়ে যেও।

+++++++++
১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমায় ডেকোনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ