বড় অপরাধী হয়ে যাই!
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের আসায় থাকি,
মানুষ আসে;
নিয়ম গড়ে, নিয়ম ভাঙ্গে
বসবাসের অযোগ্য করে দেয়
প্রিয় বেচে থাকার, প্রিয় ভূমিটাকে।
বড় অপরাধী হয়ে যাই!
আমরাই তুলে এনেছি
এই পশুগুলো
মানুষের চেহারা দিয়ে;
তারপর অপেক্ষা করেছি
নেতৃত্বে নিয়ে আসার।
তাঁর পর
পশুগুলো পশু থাকে
দিনে দিনে
খসে পড়ে মানুষের
মুখোশ!
আমরা কেউই অবাক হই না;
ধরে নেই, এটাই নিয়ম, স্বাভাবিক।
ততক্ষণে অনেক দেরি হয়ে যায় –
পশুগুলো পশু থেকে
হয়ে উঠে মহা পশু
তোয়াক্কা রাখে না কারও!
বড় অপরাধী হয়ে যাই।
ভীষণ, ভীষণ
অপরাধী হয়ে যাই।
এইতো সেদিন তিনি
বাম হাতের তিন আঙ্গুলে
সফেদ সাদা রুমাল ধরা,
ডান হাতটা তখনও
বেশ দামি চাদরে মোড়া।
প্রচণ্ড শীত!
তিনি এসেছেন গভীর রাতে
এক বিশাল টিভি বহর সাথে নিয়ে
শীত বস্র বিতরণ বলে কথা;
প্লাস লাইটের আলোর বন্যায়
হঠাৎ জ্বলে উঠল
সহস্র বস্রহারা চোখ,
ক্ষুদা কি প্রচণ্ড শীত?
বুজা গেল না!
এরা ছোটলোক! বাঁ হাতের
প্রথম দু আঙুলই যথার্থ হল
নেতা এগিয়ে যান গর্ব করে
ছোটলোকদের দিকে তাকাবেন?
মনে হল না!
কি হবে এতো করে?
শীতে বস্র দিচ্ছি...
এটাই তো বেশি!
বড় অপরাধী হয়ে যাই।
এই হৃদয়হীন নীচ দৈত্যকে
আমরাই দিয়েছি
মহা মানবের মুখোস;
জাতীয়তাবাদের মালিকানা!
সত্যিই বড় অপরাধী হয়ে যাই।
২০.০১.২০১১
ক্যানবেরা
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন