আমার প্রিয় পোস্ট

আমার নাম অসুখ

২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

শেয়ারঃ
0 0 0

আমার নাম অসুখ
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে।

সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে সে ডাকতো পরাণ পাখি নামে,
যেখানে তারা আমাকে পাঠিয়েছে
সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে
"হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'।

সব ভালবাসার গল্প যদি আমাকে ছুড়ে ফেলে দেয়
তবে কি কোন নির্জন গুহা আমাকে ডেকে নেবে না?
পরিত্যাক্ত আমরা দুজন দুজনের ভেতর খুজে নেব আশ্রয়
যেখান থেকে পৃথিবী্র দিকে ছড়াবে না
আমাদের ছোয়াচে রোগ শোক ।

যেখানে আমি এসেছি
সেখানে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
তাদের কাছে জানতে চাইলাম
কই, কোথায় তোমাদের গান?
আগুন বললো "দ্যাখো আমি পুড়ছি- এটাই আমার গান"।

আমাকে খুজে বের করতে হবে
সেই মরা তেজী ঘোড়া
যার লেজের পশম দিয়ে বানাব বেহালার ছরা
বেহেস্তের খামারের শিশুদের
আমি যে কথা দিয়েছি গান শোনাবো।
তাই সেই মরা তেজী ঘোড়া খুজতে বেরলাম পথে
কিছুদুর গিয়ে দেখি এক ঈশ্বর কেনাবেচার হাট
নানা ধরনের, নানা আকার আর নানা রঙের ঈশ্বর !!!!
কোনোটার দাম আমার হৃদয় এর সমান
কোনোটা কিনতে হলে বেচে দিতে হবে মগজ
কোনোটা পেতে হলে দিয়ে দিতে হবে চোখ
আর সবচেয়ে সুন্দর ঈশ্বর কিনতে হলে
বেচে দিতে হবে আমার নিজেকেই;
আমার নাম অসুখ
যে এক বিষ বিক্ক্রেতার ছেলে
পালালাম তাই বিশ্বাষী আর অবিশ্বাষীদের হাট থেকে
আশা ছেড়ে দিলাম সেই বেহেস্তের খামারের
শিশুদের গান শোনানোর।

আজগুবি এক মৃত্যুর বৃষ্টিতে সব ধুলো যদি হয়ে যায় কাদা
নতুন জন্মের রোদ এসে জড়িয়ে ধরতে পারে তাকে
তখন সেই কাদা আবার ধুলো হয়ে উড়বে হয়তো
দোযোখের কমলা রঙের আকাশে
কিন্তু এসব থেকে দুরের অশরীরি দিগন্তে
ডুবেছে আমার অসুস্থ সূর্য।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬
মাঠশালা বলেছেন: অসাধারণ অভিজ্ঞতা তোর এই কবিতাটা।

আমি পুড়ছি- এটাই আমার গান
২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: পোড়ার গান লিখে
কিছুটা আত্ন- চিকিতসা

২. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬
প্রাকৃত বলেছেন: ভাল লাগা জানাই!
৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১২
প্রবর রিপন বলেছেন: ধন্যবাদ, প্রাকৃতকে
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:০৮
কালপুরুষ বলেছেন: অসম্ভব সুন্দর একটা লেখা। চমৎকার ভাবনা। খুব ভাল লাগলো।
৬. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১১
সহেলী বলেছেন: খুব ভাল লিখেছেন । শুভকামনা আপনার জন্য ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম অসুখ
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে।

সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে সে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই