ধোঁয়া হয়ে বেরিয়ে, এখন ঘিরে থাকে আমার চারপাশে
সিগারেট বেশী খাওয়াতে,তাই সবসময় ডুবে থাকি ধোঁয়াশায়।
সেই অন্ধকারে হঠাৎ যেসব পোকাকে দেখে
ভয়ে ভেজানো বাবলা কাঠ হয়ে যেতাম
সেসব পোকাকে এখন আর ভয় পাইনা
বরং হরহামেশায় তাদেরকে খুন করি
পায়ের তলায় অথবা হাতের এলোমেলো রেখায়।
তারা আমাকে ভয় পায়
তবু ভয় এখনো আমাকে দেখে ভয় পেতে শেখেনি।
চারপাশের এই মানুষগুলো সেইসব পোকা হয়ে
ঘুরে বেড়ায় সরীসৃপ তবে মাথায় ভর দিয়ে
আমার তাগড়াকালের অন্ধকারে
আমি তাদের খুনও করতে পারি না -পারিনা ভালওবাসতে
ভয়ে কেঁপে উঠি মানুষের প্রতিটি ঘামের বিন্দুর ধারাবাহিক সন্ত্রাসে
শুধু তুমি... শুধু তুমি...
আমার হৃদয় একদলা সাবানের মত
তোমাকে দেখামাত্র যা ফেনায় উপচে পড়ে,
তোমার পেটের ভেতর বানিয়েছি যে হাড়-মাংসের মনুমেন্ট
তোমার অনাকাংখিত আদরের সেই যাযাবর শিশু,
আমার এই ভয়ার্ত মন-সাবানে উপচে পড়া ফেনা
ধুয়ে দিতে চায় ওর নিজ না হতে দেয়া
সেই অপরের দুর্গন্ধ
আর বদ্ধ-বিষাক্ত সাগরের মত ঘামের বিন্দুটিকে।
আবার ভয় হয়- সেই পিচ্চিবেলার ভয়
পোকা হয়ে ঘোরে সাবানের দলার উপরে;
ক্ষার যদি বেশী হয়ে যায় সেই চাওয়াতে,
তাহলে তোমার যাযাবর শিশু ক্ষয়ে ক্ষয়ে
তো হয়ে যাবে এই ভয়ার্ত “আমি”
আরেক আতংকগ্রস্থ প্রবর রিপন
মানে সে হবে রেপ্লিকার রেপ্লিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



