তোমার জন্য লিখি যুদ্ধ
আমি সাদা পৃষ্ঠায় অবরুদ্ধ
তোমার জন্য লিখি রক্ত
লিখি শেষ না করতে পারা বন্দীত্ব
তোমার জন্য গড়ি পুঁজি
তোমার স্বপ্নে চোখ বুজি
তোমার জন্য কেউ নও তুমি বা আমি
আঁতুরঘরে ঢুকে পড়ে উটকো পোড়ভুমি
আমিও ছিলাম একদিন
আমার স্বপ্নের মতই যাচ্ছেতাই
আর ছিলাম জলের মত স্বচ্ছ
একদিন সেখানে মিশে গেল রক্ত
আমি তোমার পিতা
হয়ে গেলাম এক বিষরঙ্গীন জলাশয়
এক অসচ্ছ অন্ধ গুমোট গড়ানো পাথর
তোমার জন্য তুমি খুব একা
তোমার মা ন্যাকা আর বাবা বোকা বোকা
তোমার চাঁদ মামা এক ঘুমপাড়ানি ষড়যন্ত্র
আর সুর্য এক ডাইনির মনের ভুলমন্ত্র
এই বিবর্ণ বাগানের উলংগ দেহ ঢেকে দিতে
তোমার চোখে সব রঙ ঢেলে দিয়ে
পাজর ভেঙ্গে আকাশে পড়ে আছে এক রঙ্গহীন রংধনু
তোমার নামে ফোটা ফুল মাটির গভীরে আজ
হয়ে আছে এক আলোভীত গছের মুল
তোমার ঠোটের মত এক ছোট্ট টুনটুনি পাখি
গর্ভে বয়ে বেড়াচ্ছে আজ এক শকুনশিশূর ভ্রূণ
তুমি ছিলে একদিন পৃথিবীর মত সবুজ
ছিলে আকাশের মত সীমানা
একদিন সেখানে ভেসে যায় আমার দ্বীর্ঘশ্বাস এর মেঘ
তুমি আমার ভ্রূণেই মরাশিশু
হয়ে যাও এক জলহীন বৃষ্টির ফোঁটা
কাদতে না পারার এক নারীর চোখে
তোমার জন্য এই গান কারাগার
তোমার জন্য ডুবে গেছে সব পারাপার
তোমার স্বপ্নে পৃথিবীর রাতেরা বিভোর
ভ্রুনের গোরস্থানে তোমার আগাম-মৃত্যু একা শুধু অমর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


