সব সময় কেন জানি মনে হয় ,
কোথাও ট্রিগার চেপে একটা বুলেট ছুড়ে দেয়া হয়েছে ইতিমধ্যে,
আর সেই বুলেটটা এখন ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর পথে পথে,
বন্দর থেকে বনে, মরুভূমি থেকে সাগরে
আর শহর থেকে গ্রামে গ্রামে,
তারপর সে আমাকে খুঁজে পাবে
আমার এই জানালাবিহীন ঘুপচি ঘরে ,
যেদিন আমি আমার প্রেমিকার দেয়া ফুলের ঘ্রাণ নিয়ে
একটা ড্রেনের কাছ থেকে আমার ঘরে ফিরে আসবো ,
সেদিন হয়তো সেই বুলেটটা আমার প্রেমিকার
বুকের উপর থেকে নিচে তার
তাজা রক্তঘ্রানা হৃদয়ের গন্ধ শুকে এসে,
আমার বুকের ভেতর বিধে যাবে ,
যে পাঁজর খুজতে তার এতদিন পৃথিবীতে ভ্রমণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



