নিঃসংগ স্যাটালাইট , এবার তুই থাম
আমার ভেতরে এত এত দৃশ্য জমে যাচ্ছে ,
এত এত জীবনের গল্প জমে হয়ে যাচ্ছে বরফ যে
আমি নিজেই গলে যাচ্ছি নিজের অনিচ্ছার চুড়ান্ত নদীটার দিকে
নিজেকে আর ধরে রাখতে পারছি না
আর তুই নিজেও জানিস আমার ধারণ ক্ষমতা বেশী
আমার চোখ শাবল হয়ে খুড়ে আনতে পারে অন্যকারো চোখের কান্না আমার হৃদয় এর অনাবাদি জমিতে
কারো কান্না কে নিজের জমির সেঁচের জল হিসেবে
ভাবতে আর ভাল লাগে না
এবার তুই থাম নিঃসংগ উপগ্রহ , ধারণ ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ,
পৃথিবীর সমতল থেকে উপচে পড়া জীবনের বক্রতায়
ফেটে পড়বো হয়তো কোন ভুমি মাইন এর মত ,
আর তাতে কারো জীবন মসৃণ হবে না ,
বন্ধুরতায় পৃথিবী হয়ে পড়বে বন্ধুহীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


